শিরোনাম
দেড় মাস পর ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক বীমা শিল্পে ‘অদম্য নিষ্ঠাবান’ এস এম নুরুজ্জামানের জন্মদিন ইউসিবি-এসএমই ফাউন্ডেশনের চুক্তি, ক্ষুদ্র শিল্পে ৮ শতাংশ হারে ঋণ মিলবে ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ল ২৩ এপ্রিল পর্যন্ত এপ্রিলের দুই সপ্তাহে এল ১৯৬০৫ কোটি টাকার প্রবাসী আয় বিশ্ববাজারে টানা দ্বিতীয় দিনের মতো কমল জ্বালানি তেলের দাম ২০২৪ সালের আগস্ট থেকে ৪৮১ ‘ভুয়া’ মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল: সংসদে মুক্তিযুদ্ধমন্ত্রী জ্বালানি চাহিদা মেটাতে উন্নয়ন অংশীদারদের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী ব্যবসায়িক সাফল্যে বিশেষ অবদান রাখায় ওয়ালটনের ১৮৮ প্লাজা ও কর্মকর্তা পুরস্কৃত সাউথইস্ট ব্যাংক পিএলসি’র কাওরান বাজার শাখা নতুন ঠিকানায় স্থানান্তর

ফেসবুকে পর্নোগ্রাফি ছড়িয়ে দেয়ার হুমকিতে ব্ল্যাকমেইল, মেরিন ইঞ্জিনিয়ার গ্রেপ্তার

  • Update Time : Thursday, April 2, 2026

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুয়া আইডি খুলে পর্নোগ্রাফি ছড়ানোর হুমকি দিয়ে ব্ল্যাকমেইল করার অভিযোগে এক মেরিন ইঞ্জিনিয়ারকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

গ্রেপ্তারকৃতের নাম আল আসিফ মাহমুদ প্রিন্স।

বৃহস্পতিবার সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গতকাল বুধবার দিবাগত মধ্যরাতে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন সাভার ডিওএইচএস এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করে সিআইডির সাইবার পুলিশ সেন্টার (সিপিসি)-এর সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট ইউনিটের একটি দল।

সিআইডি সূত্রে জানা যায়, আশুলিয়া থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে এক ভুক্তভোগীর দায়ের করা মামলায় তদন্ত করতে গিয়ে আসিফ মাহমুদ প্রিন্সকে সনাক্ত ও গ্রেপ্তার করা হয়।

তদন্তে উঠে এসেছে, ভুয়া ফেসবুক আইডির মাধ্যমে কৌশলে ভুক্তভোগীর ব্যক্তিগত ছবি সংগ্রহ করে তাকে ব্ল্যাকমেইল করত এই চক্র। মান-সম্মান নষ্ট করার ভয় দেখিয়ে ধাপে ধাপে অর্থ আদায় করা হতো।

২০২৫ সালের মার্চ মাসের মাঝামাঝি সময়ে একটি ভুয়া আইডি থেকে ভুক্তভোগীকে তার ও তার স্বামীর ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। পরবর্তীতে ভয়ভীতি দেখিয়ে বিকাশ ও নগদের মাধ্যমে বিভিন্ন সময়ে মোট ২৪ হাজার টাকা আদায় করা হয়।

সিআইডি জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় বিশ্লেষণ করে অভিযুক্তকে শনাক্ত করা হয়। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ব্ল্যাকমেইলিংয়ের কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও দুটি সিম কার্ড জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসিফ মাহমুদ প্রিন্স অভিযোগ স্বীকার করেছেন বলে জানিয়েছে সিআইডি। তিনি ভুয়া আইডির মাধ্যমে ব্যক্তিগত ছবি সংগ্রহ করে সেগুলো ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অর্থ আদায়ের কথা স্বীকার করেছেন।

এ ঘটনায় জড়িত অন্য সদস্যদের শনাক্তে তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদনসহ আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

মামলাটির তদন্ত কার্যক্রম বর্তমানে সাইবার পুলিশ সেন্টার পরিচালনা করছে এবং চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এ ধরনের প্রতারণা সম্পর্কে সর্বসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সিআইডি। পাশাপাশি কোনো ধরনের ব্যক্তিগত বা সংবেদনশীল ছবি-ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে সংরক্ষণ বা শেয়ার না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com