সমৃদ্ধকৃত ইউরেনিয়াম হস্তান্তরে রাজি হয়নি ইরান

  • Update Time : Sunday, May 24, 2026

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির জন্য আগ্রহী হলেও নিজেদের সমৃদ্ধকৃত ইউরেনিয়াম হস্তান্তরে রাজি হয়নি ইরান। দেশটির একটি সূত্র বলেছেন, মার্কিনিদের সঙ্গে প্রাথমিক যে খসড়া চুক্তি হতে যাচ্ছে সেখানে ইউরেনিয়ামের বিষয়টি অন্তর্ভুক্ত নয়।

তিনি বলেছেন, “পারমাণবিক ইস্যুটি একটি চূড়ান্ত চুক্তির আলোচনায় আলোচনা করা হবে। ফলে এটি বর্তমান চুক্তির অংশ নয়। এছাড়া ইরানের উচ্চ সমৃদ্ধকৃত ইউরেনিয়াম অন্য কোনো দেশে হস্তান্তরেও কোনো চুক্তি হয়নি।”

এরআগে যুক্তরাষ্ট্রের দুজন কর্মকর্তা সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসকে বলেছিলেন যে ইরান তাদের ইউরেনিয়াম হস্তান্তরে রাজি হয়েছে। এরপরই তেহরানের পক্ষ থেকে জানানো হলো, এমন কোনো প্রতিশ্রুতি দেওয়া হয়নি।

সংবাদমাধ্যম এক্সিওসকে যুক্তরাষ্ট্রের অপর এক কর্মকর্তা বলেছেন চুক্তি হলে ইরান হরমুজ খুলে দিয়ে সেখান দিয়ে সব জাহাজকে অবাধে চলতে দেবে। এ সময় তারা কোনো টোল আদায় করবে না। এছাড়া হরমুজের যেসব জায়গায় মাইন স্থাপন করা হয়েছে সেগুলোও অপসারণের প্রতিশ্রুতি দেবে তারা।

এছাড়া ইরান কথা দেবে তারা কোনোদিন পারমাণবিক অস্ত্র তৈরি করবে না।

চুক্তি হলে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যেও যুদ্ধ শেষ হবে বলে জানিয়েছেন এ মার্কিন কর্মকর্তা। তবে হিজবুল্লাহ যদি কোনো হামলা বা উস্কানি দেয় তাহলে ইসরায়েলকে হামলার অনুমতি দেওয়া হবে।

সূত্র: রয়টার্স, টাইমস অব ইসরায়েল

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com