শিরোনাম

শিবচরে এনসিসি ব্যাংকের ১,০০০ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

  • Update Time : Saturday, November 28, 2026

মাদারীপুরের শিবচরে ১,০০০ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করেছে এনসিসি ব্যাংক পিএলসি।

কৃষি উৎপাদন বৃদ্ধি, প্রান্তিক কৃষকদের আর্থিক সক্ষমতা উন্নয়ন এবং দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বিশেষ সিএসআর কর্মসূচির আওতায় এই বিতরণ করা হয়।

সম্প্রতি আয়োজিত কর্মসূচিতে কৃষকদের মাঝে বিভিন্ন জাতের ধান, গম ও সরিষার বীজ, বিভিন্ন ধরনের ডাল ও সবজির বীজ, সার, কীটনাশক স্প্রে মেশিন এবং ক্ষেত নিড়ানির যন্ত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা এবং এনসিসি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নূরুন নেওয়াজ সেলিম সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করেন।

এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠানে ব্যাংকের ভাইস-চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবদুস সালাম, নির্বাহী কমিটির চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার, পরিচালক সৈয়দ আসিফ নিজাম উদ্দীন ও মোরশেদুল আলম চাকলাদার, শিবচর উপজেলা নির্বাহী অফিসার এইচ. এম. ইবনে মিজান এবং উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলিমুজ্জামান খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. জাকির আনাম ও মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান ও মো. হাবিবুর রহমান ছাড়াও ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা বলেন, কৃষকদের উন্নয়ন ও কৃষি উৎপাদন বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।

এ কর্মসূচির মাধ্যমে শিবচর উপজেলার প্রান্তিক কৃষকরা সরাসরি উপকৃত হবেন এবং তাদের উৎপাদন সক্ষমতা ও আর্থিক অবস্থার উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।এনসিসি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নূরুন নেওয়াজ সেলিম বলেন, কৃষি বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি।

দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা এবং কৃষকদের জীবনমান উন্নয়নে কৃষি উৎপাদন বৃদ্ধির কোনো বিকল্প নেই। এ উদ্যোগ কৃষকদের উৎপাদন সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি তাদের আর্থিক উন্নয়নেও সহায়ক হবে।ব্যাংকের ভাইস-চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবদুস সালাম বলেন, দেশের খাদ্য চাহিদা পূরণ এবং অর্থনৈতিক উন্নয়নে কৃষকদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ উদ্যোগ প্রান্তিক কৃষকদের কৃষিকাজে উৎসাহিত করবে এবং স্থানীয় কৃষি অর্থনীতিকে আরও শক্তিশালী করবে।নির্বাহী কমিটির চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার বলেন, সময়োপযোগী কৃষি উপকরণ ও প্রয়োজনীয় সহযোগিতা পেলে কৃষকরা আরও ভালো ফলন অর্জন করতে পারবেন।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন বলেন, দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে এনসিসি ব্যাংক বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে চলেছে। এ উদ্যোগ কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে সহায়তা করবে এবং সামগ্রিক কৃষি উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক অবদান রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com