ওয়ালটন লিফটের বিজ্ঞাপনে তাহসান, নেটিজেনদের ব্যাপক সাড়া

  • Update Time : Saturday, May 23, 2026

সম্প্রতি ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটনের লিফট পণ্যের একটি বিজ্ঞাপনে মডেল হয়েছেন সঙ্গীতশিল্পী তাহসান খান। তিনি ওয়ালটন লিফটের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। ‘ওয়ালটন লিফট ইনোভেশন ইন মোশন’ স্লোগান সম্বলিত বিজ্ঞাপনটি ইতোমধ্যে দর্শকদের নজর কেড়েছে। বিজ্ঞাপনটি সামাজিকমাধ্যমে আসার পরপরই ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। রীতিমতো ভাইরাল হয়েছে বিজ্ঞাপনটি। লাইক, কমেন্ট ও শেয়ার বাড়ছে প্রতি মুহূর্তে। এই রিপোর্ট প্রকাশিত হওয়ার আগ পর্যন্ত বিভিন্ন অনলাইন প্লাটফর্মে বিজ্ঞাপনটির ভিউ কোটি ছাড়িয়ে গেছে।

ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) জোহেব আহমেদ এবং লিফটের ব্র্যান্ড ম্যানেজার বিজয় ইসলাম আরিফের ভাবনা ও নির্দেশনায় বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন পরিচালক আশিক ইসলাম।

বিজ্ঞাপনটি দর্শকদের মধ্যে সাড়া ফেলায় উচ্ছ্বসিত তাহসান। তিনি বলেন, “ওয়ালটন দেশের ইলেকট্রনিক্স খাতের জায়ান্ট প্রতিষ্ঠান। দেশের পাশাপাশি বহির্বিশ্বেও ওয়ালটন ব্র্যান্ডের নাম ছড়িয়ে পড়েছে ইতোমধ্যে। ওয়ালটন এখন গর্বের দেশীয় ব্র্যান্ডে পরিণত হয়েছে। এমন একটি ব্র্যান্ডে নিজেকে যুক্ত করতে পেরে গর্ব বোধ করছি। বিজ্ঞাপনটির মাধ্যমে মূলত দেশে তৈরি ওয়ালটন লিফটের বিশেষ ফিচার ও নানাধর্মী সুবিধা ফুটিয়ে তোলা হয়েছে।’’

বিজ্ঞাপনটি দর্শকমহলে সমাদৃত হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

সিএমও জোহেব আহমেদ বলেন, ‘‘পণ্যের ব্র্যান্ডিংয়ের সঙ্গে দর্শকদের মুগ্ধ করতে নানারকম আয়োজন থাকে আমাদের। তারই অংশ হিসেবে এই বিজ্ঞাপন। বিজ্ঞাপনে দেখানো হয়েছে কিভাবে ইউরোপিয়ান প্রযুক্তিতে তৈরি এলিগ্যান্ট ডিজাইন ও অত্যাধুনিক ফিচারসমৃদ্ধ ওয়ালটন লিফট ব্যবহারকারীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে। বিজ্ঞাপনে লিফটের বিভিন্ন ফিচার যেমন এইআই ফেইস ডিটেকশন, হলোগ্রাফিক টাচ প্যানেল, স্মার্ট ভয়েস কমান্ড এবং অটোমেটিক রেসকিউ সিস্টেম নান্দনিকভাবে ফুটিয়ে তোলা হয়েছে। ওয়ালটন লিফটের টেকসই গুণগতমান, এআই ও আইওটি বেজড উদ্ভাবনী, পরিবেশবান্ধব ও এনার্জি ইফিশিয়েন্ট স্মার্ট সব প্রযুক্তি এবং ফিচার স্থানীয় ও বৈশ্বিক ক্রেতাদের মন জয় করে নিচ্ছে দ্রুত। ফলে বাংলাদেশসহ বহির্বিশ্বে প্রতিনিয়ত সম্প্রসারণ হচ্ছে ওয়ালটন লিফটের ব্র্যান্ড বিজনেস। ইতোমধ্যে ওয়ালটন লিফট রপ্তানি হয়েছে শ্রীলঙ্কায়।’’

তিনি আরো বলেন, ‘‘আমাদের প্রত্যাশা- তাহসানের উপস্থিতিতে ব্যাপক আলোড়ন তোলা এই বিজ্ঞাপন চলতি বছর পণ্য বিক্রয়ে ভিন্ন মাত্রা যোগ করবে।’’

জানা গেছে, ওয়ালটন লিফট ম্যানুফ্যাকচারিং প্রজেক্টে কয়েকশ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। ২০২৫ সাল থেকে ওয়ালটন হেডকোয়ার্টার্সে প্রতি সেকেন্ডে ৪ মিটার গতি সম্পন্ন লিফট টেস্ট টাওয়ার রয়েছে। বর্তমানে বাৎসরিক এক হাজারেরও বেশি ইউনিট লিফট উৎপাদনের সক্ষমতা রয়েছে ওয়ালটনের। ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড অনুসরণে তৈরি ওয়ালটন লিফট সাশ্রয়ী মূল্যে স্থানীয় বাজারের চাহিদা পূরণের মাধ্যমে এগিয়ে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com