শিরোনাম
ক্রেডিট কার্ডে সরাসরি কেনা যাবে বিদেশি এয়ারলাইনসের টিকিট সিগারেটে দাম বাড়িয়েও ৩ হাজার কোটি রাজস্ব ঘাটতি, কারণ খতিয়ে দেখার তাগিদ আল-আরাফাহ ইসলামী ব্যাংকের পর্ষদ সভা অনুষ্ঠিত ইউসিবির ‘ভিসা একসেপ্ট’: স্মার্টফোনেই কার্ডের পেমেন্ট নেবেন বিক্রেতারা বাংলা কিউআরে লেনদেনে বড় সুখবর ঢাকার আকাশ আংশিক মেঘলা, রাতে কমতে পারে তাপমাত্রা পটুয়াখালী অঞ্চলে পপুলার লাইফের ২ কোটি ৮৭ লক্ষ ৬২ হাজার টাকার বীমা দাবী পরিশোধ ১২ হাজার কোটি টাকার ডিপোজিট অর্জনের মাইলফলক উদযাপন করেছে মধুমতি ব্যাংক দখল ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ডিজিটাল উদ্ভাবনে প্রজেক্ট অব দ্য ইয়ার পুরস্কার পেল ইউসিবি

ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলের শাখাসমূহ নিয়ে ডাচ্-বাংলা ব্যাংকের স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত

  • Update Time : Sunday, September 20, 2026

ব্যবসায়িক কার্যক্রমের কৌশল পর্যালোচনা এবং গ্রাহকসেবার মান আরও উন্নত করার লক্ষ্যে ডাচ্-বাংলা ব্যাংক-এর ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলের শাখাসমূহ নিয়ে একটি স্ট্র্যাটেজিক কনক্লেভ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ঢাকার একটি স্থানীয় হোটেলে হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হয়।

রোববার (২০ সেপ্টেম্বর) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

ডাচ্-বাংলা ব্যাংক-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ এহতেশামুল হক খান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বক্তব্যে তিনি বলেন, গ্রাহকদের জন্য “বেস্ট ফাইন্যানশিয়াল সলিউশন পার্টনার” তথা “বিশ্বস্ত সহযোগী” হিসেবে প্রতিষ্ঠিত হতে ডাচ্-বাংলা ব্যাংক বিভিন্ন কৌশল গ্রহণ করেছে। গ্রাহকসেবায় উৎকর্ষ নিশ্চিত করতে তিনি গ্রাহকদের প্রতি যত্নশীল মনোভাব প্রদর্শনসহ বিভিন্ন কৌশলগত বিষয়ের ওপর গুরুত্বারোপ করেন। ব্যাংকের কৌশলগত লক্ষ্য অর্জন এবং ব্যাংকের অবস্থান আরও শক্তিশালী করতে তিনি সকলকে আরও কার্যকরভাবে অবদান রাখার আহ্বান জানান।

ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলের শাখা ব্যবস্থাপকগণ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত ব্যবসায়িক কৌশলসমূহ যথাযথভাবে বাস্তবায়নের পাশাপাশি উৎকৃষ্ট গ্রাহকসেবা নিশ্চিত করে নিজ নিজ ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। ব্যাংকের ঊর্ধ্বতন ব্যবস্থাপনা কর্তৃপক্ষ গ্রাহকসেবা আরও উন্নত করা এবং ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের বিষয়ে তাঁদের পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

কনক্লেভে ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলের শাখা ও উপশাখার কর্মকর্তাবৃন্দ, রকেট ও এজেন্ট ব্যাংকিংয়ের আঞ্চলিক প্রধান এবং এডিসি সুপারভাইজারগণ অনলাইনে অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com