শিরোনাম
মিউচুয়াল ফান্ডের প্রসারে লাইসেন্সধারী এজেন্ট চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে: বিএসইসি চেয়ারম্যান ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস নোয়াখালী ও কুমিল্লা অঞ্চল নিয়ে ডাচ্-বাংলা ব্যাংকের স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত লিন্ডেবিডির বোর্ড সভা ১৫ অক্টোবর বিশ্ববাজারে বাড়লো স্বর্ণের দাম টানা দুই প্রান্তিকে কমলো নতুন বিদেশি বিনিয়োগ, চাপে ব্যাংক খাত শাহ্জালাল ইসলামী ব্যাংক এবং তুরাগ অ্যাকটিভের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত দরপতনের শীর্ষে মিউচুয়াল ফান্ড বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে মারুবেনি করপোরেশনকে প্রধানমন্ত্রীর আহ্বান নাভানা ফার্মার বোর্ড সভা ১৫ অক্টোব

সাবেক ছাত্রনেতা মোহাম্মদ ইয়াসিনের মৃত্যুতে নাসির উদ দুজার শোক

  • Update Time : Tuesday, September 15, 2026

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের প্রাক্তন শিক্ষার্থী, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিন আজ ১৪ সেপ্টেম্বর ২০২৬ সকালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তৎকালীন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি ও ডাকসুর সহ-সাধারণ সম্পাদক নাসির উদ দুজা।

মোহাম্মদ ইয়াসিন ১৯৮৯ সালের সুলতান-মুস্তাক পরিষদের ডাকসুর সদস্য ছিলেন। এক শোকবার্তায় নাসির উদ দুজা বলেন, আশির দশকের শেষভাগে ইয়াসিন ছিলেন ছাত্র ইউনিয়নের একজন গুরুত্বপূর্ণ ও সাহসী নেতা। আমরা একসঙ্গে সংগঠন করেছি, মিছিলে স্লোগান দিয়েছি, আন্দোলন করেছি এবং একটি সুন্দর, গণতান্ত্রিক ভবিষ্যতের স্বপ্ন দেখেছি। তাঁর এভাবে চলে যাওয়া আমাকে গভীরভাবে শোকাহত করেছে। ইয়াসিনের মৃত্যু আমার কাছে একজন স্বজনকে হারানোর মতোই বেদনাদায়ক।

নাসির উদ দুজা বলেন, ইয়াসিন শুধু একজন রাজনৈতিক সহকর্মী ছিলেন না; তিনি ছিলেন আমাদের যৌবনের দিনগুলোর একজন আপন মানুষ এবং রাজনৈতিক ও সামাজিক বেড়ে ওঠার এক উজ্জ্বল সহযাত্রী। সংগঠনের প্রতি তাঁর নিষ্ঠা, সাহস, উদ্যম ও দায়িত্ববোধ ছিল অসাধারণ। সংগঠনের প্রয়োজনে সবার আগে ছুটে যাওয়া, ঝুঁকি নিতে কখনো পিছপা না হওয়া এবং তরুণ ও নতুন কর্মীদের সাহস জোগানো ছিল তাঁর স্বভাবজাত নেতৃত্বের বৈশিষ্ট্য।

তিনি আরও বলেন, নব্বইয়ের দশকের এরশাদবিরোধী আন্দোলনের উত্তাল দিনগুলোতে ইয়াসিন ছিলেন সামনের সারির একজন নেতা ও সংগঠক। শিক্ষার্থীদের অধিকার, গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠা এবং প্রগতিশীল ছাত্র রাজনীতির বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তিনি সাহস ও নিষ্ঠার সঙ্গে ভূমিকা রেখেছেন। তাঁর মতো একজন প্রাণবন্ত, সাহসী ও নিবেদিতপ্রাণ রাজনৈতিক কর্মীর চলে যাওয়া নিঃসন্দেহে আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি।

নাসির উদ দুজা বলেন, ইয়াসিনের মৃত্যুতে দেশ একজন সাহসী ও প্রগতিশীল রাজনৈতিক কর্মীকে হারাল। আর আমরা হারালাম আমাদের জীবনের একটি উজ্জ্বল সময়ের এক প্রিয় সহযাত্রীকে। তিনি মরহুম মোহাম্মদ ইয়াসিনের রূহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com