শিরোনাম
ক্রেডিট কার্ডে সরাসরি কেনা যাবে বিদেশি এয়ারলাইনসের টিকিট সিগারেটে দাম বাড়িয়েও ৩ হাজার কোটি রাজস্ব ঘাটতি, কারণ খতিয়ে দেখার তাগিদ আল-আরাফাহ ইসলামী ব্যাংকের পর্ষদ সভা অনুষ্ঠিত ইউসিবির ‘ভিসা একসেপ্ট’: স্মার্টফোনেই কার্ডের পেমেন্ট নেবেন বিক্রেতারা বাংলা কিউআরে লেনদেনে বড় সুখবর ঢাকার আকাশ আংশিক মেঘলা, রাতে কমতে পারে তাপমাত্রা পটুয়াখালী অঞ্চলে পপুলার লাইফের ২ কোটি ৮৭ লক্ষ ৬২ হাজার টাকার বীমা দাবী পরিশোধ ১২ হাজার কোটি টাকার ডিপোজিট অর্জনের মাইলফলক উদযাপন করেছে মধুমতি ব্যাংক দখল ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ডিজিটাল উদ্ভাবনে প্রজেক্ট অব দ্য ইয়ার পুরস্কার পেল ইউসিবি

সাবেক এমপি শাওনসহ ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট

  • Update Time : Wednesday, September 23, 2026

টিআর, কাবিখা ও কাবিটা কর্মসূচির প্রকল্পে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ভোলা-৩ আসনের সাবেক সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরীসহ ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুদক সচিব সাইদুর রহমান খান চার্জশিট অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন।

গত বছরের ১৪ জুলাই লালমোহন ও তজুমদ্দিন উপজেলায় এ সংক্রান্ত মামলা দায়ের করা হয়েছিল।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২১-২২ থেকে ২০২৩-২৪ অর্থবছরে লালমোহন ও তজুমদ্দিন উপজেলায় মোট ৩৫৬টি প্রকল্পের মধ্যে ১১টি প্রকল্পের কোনো কাজ না করেই বরাদ্দ করা ৩১ লাখ ৭২ হাজার ৩৩৩ টাকা তুলে নেওয়া হয়। এছাড়া আরও চারটি প্রকল্পে নির্ধারিত কাজের তুলনায় কম কাজ করে ৩ লাখ ৩১ হাজার টাকা আত্মসাৎ করা হয়। সব মিলিয়ে পরস্পর যোগসাজশে মোট ৩৫ লাখ ৩ হাজার ৩৩৩ টাকা আত্মসাতের প্রমাণ মিলেছে তদন্তে।

চার্জশিটভুক্ত আসামিদের মধ্যে রয়েছেন- সাবেক সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী, লালমোহন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ ঘোষ, তজুমদ্দিন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেলিম মিয়া এবং সংশ্লিষ্ট প্রকল্প সভাপতিসহ মোট ১৮ জন। আসামিদের বিরুদ্ধে প্রতারণা ও অপরাধজনক বিশ্বাসভঙ্গের অভিযোগে দণ্ডবিধির ৪০৯/৪২০/১০৯ ধারা এবং ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় চার্জশিট অনুমোদন দিয়েছে দুদক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com