আন্তর্জাতিক কলক্যুয়ামে পুরষ্কৃত হলো নোবিপ্রবি শিক্ষক মুহাম্মদ আব্দুস সালাম এর গবেষণা

  • Update Time : Friday, April 24, 2026

ইউনিভার্সিটি ব্রুনাই দারুসসালাম (UBD)-এর স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনোমিকস (UBDSBE) আয়োজিত আন্তর্জাতিক গবেষণা কলক্যুয়াম “UBDSBE PhD Colloquium 2026”-এ প্রথম স্থান অর্জন করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস (এমআইএস) বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ আব্দুস সালাম।

দিনব্যাপী এই আন্তর্জাতিক কলক্যুয়ামের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনোমিকস-এর কনফারেন্স হলে। অনুষ্ঠানে বিভিন্ন দেশের পিএইচডি গবেষকরা অংশগ্রহণ করেন এবং তাঁদের মৌলিক গবেষণা উপস্থাপন করেন।

কলক্যুয়ামের গবেষণা উপস্থাপনাগুলো ছয়টি প্যারালাল সেশনে বিভক্ত ছিল: (১) এন্ট্রারপ্রিনিউরশিপ, এসএমইস অ্যান্ড ইনস্টিটিউশনাল ডায়নামিক্স, (২) ডিজিটাল ট্রান্সফরমেশন, এআই অ্যান্ড টেকনোলজি অ্যাডপশন, (৩) ফাইন্যান্স অ্যান্ড ফাইন্যান্সিয়াল টেকনোলজি, (৪) গভর্ন্যান্স, সাস্টেইনেবিলিটি অ্যান্ড এথিক্স, (৫) জিওপলিটিক্স অ্যান্ড ইকোনমিক কমপ্লেক্সিটি, এবং (৬) গভর্ন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টিং। প্রতিটি সেশনে চারজন বিশেষজ্ঞ বিচারক নির্ধারিত রুব্রিক্সের ভিত্তিতে গবেষণাগুলো মূল্যায়ন করেন। চূড়ান্তভাবে নির্বাচিত তিন বিজয়ীর মধ্যে ছিলেন বাংলাদেশের মুহাম্মদ আব্দুস সালাম, ইন্দোনেশিয়ার গাজামাদা ইউনিভার্সিটির নোরিনা হার্তাতি এবং নাইজেরিয়ার রাজি ইসমাইল আদিউমি।

এর আগে তিনি ব্রুনাইয়ে অনুষ্ঠিত “4th International Conference on Business, Economics and Finance (ICBEF 2023)” এ “Best Paper Award”, সিটি ইউনিভার্সিটি অব ম্যাকাওতে অনুষ্ঠিত “9th World Business Ethics Forum (2025)” এ “Best Extended Abstract Award” এবং ইউনিভার্সিটি ব্রুনাই দারুসসালাম কর্তৃক আয়োজিত UBDSBE PhD Colloquium 2025 Award অর্জন করেন।

বর্তমানে তিনি ইউনিভার্সিটি ব্রুনাই দারুসসালাম-এ কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) কমার্শিয়ালাইজেশনের উপর পিএইচডি গবেষণায় নিয়োজিত। নোবিপ্রবিতে শিক্ষাছুটিতে যাওয়ার পূর্বে তিনি সহকারী প্রক্টর এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের সহকারী পরিচালকসহ একাধিক একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন।

এছাড়া তিনি নোবিপ্রবি শিক্ষক সমিতির ২০২২ সেশনে সদস্য এবং ২০২৩ সেশনে প্রচার সম্পাদক হিসেবে নির্বাচিত হন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com