শিরোনাম
মিউচুয়াল ফান্ডের প্রসারে লাইসেন্সধারী এজেন্ট চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে: বিএসইসি চেয়ারম্যান ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস নোয়াখালী ও কুমিল্লা অঞ্চল নিয়ে ডাচ্-বাংলা ব্যাংকের স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত লিন্ডেবিডির বোর্ড সভা ১৫ অক্টোবর বিশ্ববাজারে বাড়লো স্বর্ণের দাম টানা দুই প্রান্তিকে কমলো নতুন বিদেশি বিনিয়োগ, চাপে ব্যাংক খাত শাহ্জালাল ইসলামী ব্যাংক এবং তুরাগ অ্যাকটিভের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত দরপতনের শীর্ষে মিউচুয়াল ফান্ড বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে মারুবেনি করপোরেশনকে প্রধানমন্ত্রীর আহ্বান নাভানা ফার্মার বোর্ড সভা ১৫ অক্টোব

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কর্মসংস্থান ব্যাংকের শোকসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

  • Update Time : Saturday, January 3, 2026

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় কর্মসংস্থান ব্যাংক প্রধান কার্যালয়ে ০১ জানুয়ারি ২০২৬ তারিখ, বৃহষ্পতিবার শোকসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

কর্মসংস্থান ব্যাংক পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও সাবেক সচিব ড. এ এফ এম মতিউর রহমান শোকসভা ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন।

উপব্যবস্থাপনা পরিচালক মেহের সুলতানার সভাপতিত্বে শোকসভা ও মিলাদ মাহফিলে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী, মহাব্যবস্থাপক মাহমুদা ইয়াসমীন, মো: শফিকুল ইসলাম মিঞা ও মো: আমিরুল ইসলামসহ প্রধান কার্যালয়ের সর্বস্তরের সকল কর্মকর্তা-কর্মচারী।

এ সময় কর্মসংস্থান ব্যাংক জিয়া পরিষদ ও কর্মসংস্থান ব্যাংক কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শোকসভায় পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ড. এ এফ এম মতিউর রহমানসহ উপস্থিত বক্তাগণ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বর্নাঢ্য কর্ম ও রাজনৈতিক জীবনের ওপর আলোকপাত করেন।

এ সময় বক্তাগণ তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com