তমিজউদ্দিন টেক্সটাইলের ডিভিডেন্ড ঘোষণা

  • Update Time : Wednesday, October 29, 2025

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি তমিজউদ্দিন টেক্সটাইল মিলস পিএলসি ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে।

কোম্পানিটি আলোচিত বছরে সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ২২ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ১২ শতাংশ নগদ এবং ১০ শতাংশ বোনাস ডিভিডেন্ড।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৬ টাকা ৭১ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছিল ৬ টাকা ৭০ পয়সা।

গত ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১০২ টাকা ৭৯ পয়সা।

আগামী ৩০ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ০৩ ডিসেম্বর, ২০২৫।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com