শিরোনাম

নতুন শেয়ার ইস্যু করার অনুমতি পেল ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ

  • Update Time : Wednesday, November 25, 2026

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গতকাল (২৪ নভেম্বর) কোম্পানিটিকে নতুন শেয়ার ইস্যু করার বিষয়ে সম্মতিপত্র দিয়েছে।

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজকে অধিগ্রহণের অংশ হিসেবে কোম্পানিটির শেয়ারহোল্ডারদের নামে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের ৭ লাখ ৮০ হাজার ২৩৪টি সাধারণ শেয়ার ইস্যু করা হবে। অভিহিত মূল্য ১০ টাকা দরে এ শেয়ার  ইস্যু করা হবে।

হাইকোর্টের সম্মতি ও বিএসইসির অনুমতি সাপেক্ষে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজকে অধিগ্রহণ করছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ। পণ্যের পরিসর বাড়ানো, পরিচালন ব্যয় হ্রাস ও কোম্পানির প্রবৃদ্ধি ত্বরান্বিত করার লক্ষ্যে কোম্পানি দুটি একীভূত হচ্ছে। ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ মূলতঃ ফ্রিজ, এসি, টেলিভিশনসহ গৃহস্থালি পণ্য উৎপাদন করে থাকে।

অন্যদিকে, ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ ল্যাপটপ, ডেস্কটপ, মনিটর, প্রিন্টার, মোবাইল ফোন ও আইটি এক্সেসরিজ বিপণন করে থাকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com