ব্যাংকের ব্যবসায়িক লক্ষ্য অর্জন, কার্যক্রমের গতি বৃদ্ধি এবং শাখা পর্যায়ে গ্রাহকসেবার মানোন্নয়নের প্রত্যয়ে অনুষ্ঠিত হলো পূবালী ব্যাংক পিএলসি, চট্টগ্রাম দক্ষিণ অঞ্চলের ৩য় ব্যবস্থাপক সম্মেলন-২০২৬।
চট্টগ্রামের হোটেল বেস্ট ওয়েস্টার্ন এসকেএস-এ দিনব্যাপী এ সম্মেলনে চট্টগ্রাম দক্ষিণ অঞ্চলের বিভিন্ন শাখার ব্যবস্থাপকবৃন্দ অংশগ্রহণ করেন।
সম্মেলনে ব্যবসা সম্প্রসারণ, আমানত সংগ্রহ, ঋণ কার্যক্রম, গ্রাহকসেবা এবং সামগ্রিক ব্যবসায়িক লক্ষ্য অর্জনের কৌশল নিয়ে আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি-এর কার্ড অপারেশন ডিভিশনের বিভাগ প্রধান ও মহাব্যবস্থাপক অসীম কুমার রায়।
বিশেষ অতিথি ছিলেন কর্পোরেট ক্রেডিট ডিভিশনের উপ-মহাব্যবস্থাপক মোঃ আহসান হাবীব।
সম্মেলনে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক পিএলসি, চট্টগ্রাম দক্ষিণ অঞ্চলের অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মেজবাহ উদ্দিন মাহবুব।
আলোচনা ও দিকনির্দেশনার মধ্য দিয়ে সম্মেলনটি পরিণত হয় নতুন কর্মপরিকল্পনা ও ভবিষ্যৎ সাফল্যের প্রত্যয়ে এগিয়ে যাওয়ার এক গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে।