শিরোনাম
নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যা-ভূমিধস, নিহত ৭৫০ ছাড়াল; নিখোঁজ ৩ হাজারের বেশি মাইডাস ফাইন্যান্সিংয়ের ৩ বাণিজ্যিক সম্পদ বিক্রির সিদ্ধান্ত পূবালী ব্যাংকের ‘ক্রেডিট কার্ড ও অন্যান্য ব্যাংকিং পণ্য বিক্রয় ক্যাম্পেইন’ এর উদ্বোধন পূবালী ব্যাংকের চট্টগ্রাম দক্ষিণ অঞ্চলের ৩য় ব্যবস্থাপক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত পদ্মা ইসলামী লাইফের জীবন বীমা তহবিলের ঘাটতি বেড়ে ৩২৭ কোটি টাকা ঢাকার বাতাস আজ ‘সহনীয়’ ওয়ালটনের ১৮০% নগদ, ১০% স্টক লভ্যাংশ ঘোষণা ঢাকার যানজট নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক, আসছে অটোরিকশা চলাচলে নীতিমালা বিশ্ববাজারে লাগাতার কমছে তেলের দাম হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিল ইরান

পূবালী ব্যাংকের চট্টগ্রাম দক্ষিণ অঞ্চলের ৩য় ব্যবস্থাপক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

  • Update Time : Sunday, August 30, 2026

ব্যাংকের ব্যবসায়িক লক্ষ্য অর্জন, কার্যক্রমের গতি বৃদ্ধি এবং শাখা পর্যায়ে গ্রাহকসেবার মানোন্নয়নের প্রত্যয়ে অনুষ্ঠিত হলো পূবালী ব্যাংক পিএলসি, চট্টগ্রাম দক্ষিণ অঞ্চলের ৩য় ব্যবস্থাপক সম্মেলন-২০২৬।

চট্টগ্রামের হোটেল বেস্ট ওয়েস্টার্ন এসকেএস-এ দিনব্যাপী এ সম্মেলনে চট্টগ্রাম দক্ষিণ অঞ্চলের বিভিন্ন শাখার ব্যবস্থাপকবৃন্দ অংশগ্রহণ করেন।

সম্মেলনে ব্যবসা সম্প্রসারণ, আমানত সংগ্রহ, ঋণ কার্যক্রম, গ্রাহকসেবা এবং সামগ্রিক ব্যবসায়িক লক্ষ্য অর্জনের কৌশল নিয়ে আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি-এর কার্ড অপারেশন ডিভিশনের বিভাগ প্রধান ও মহাব্যবস্থাপক অসীম কুমার রায়।

বিশেষ অতিথি ছিলেন কর্পোরেট ক্রেডিট ডিভিশনের উপ-মহাব্যবস্থাপক মোঃ আহসান হাবীব।

সম্মেলনে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক পিএলসি, চট্টগ্রাম দক্ষিণ অঞ্চলের অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক  মেজবাহ উদ্দিন মাহবুব।

আলোচনা ও দিকনির্দেশনার মধ্য দিয়ে সম্মেলনটি পরিণত হয় নতুন কর্মপরিকল্পনা ও ভবিষ্যৎ সাফল্যের প্রত্যয়ে এগিয়ে যাওয়ার এক গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com