শিরোনাম
বিশ্ববাজারে লাগাতার কমছে তেলের দাম হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিল ইরান বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মার্কেন্টাইল ব্যাংকের অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর ক্রিকেটের উন্নয়নে ওয়ালটনের অব্যাহত সহযোগিতা প্রত্যাশা বিসিবি সভাপতি তামিম ইকবালের ডাচ্-বাংলা ব্যাংকের অনুমোদিত মূলধন বেড়েছে ঋণ জালিয়াতি ও সম্পদ অপব্যবহার ঠেকাতে ১০ হাজার মামলা করেছে সম্মিলিত ইসলামী ব্যাংক দরবৃদ্ধির শীর্ষে ফাইন ফুডস সিটি ব্যাংক পারপেচুয়াল বন্ডের অর্ধবার্ষিকের কুপন রেট ঘোষণা পরিচালনা পর্ষদের তালিকা প্রকাশ করলো নাভানা ফার্মা ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭

বাংলাদেশ ব্যাংকের ১০ হাজার কোটি টাকার কৃষি পুনঃঅর্থায়ন তহবিলে যুক্ত হলো এবি ব্যাংক

  • Update Time : Wednesday, August 19, 2026

দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের ১০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলে যুক্ত হয়েছে এবি ব্যাংক পিএলসি.।

এ উপলক্ষ্যে সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে উভয় প্রতিষ্ঠানের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তিতে এবি ব্যাংকের পক্ষে ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক রিয়াজুল ইসলাম এবং বাংলাদেশ ব্যাংকের পক্ষে কৃষি ঋণ বিভাগ-২-এর পরিচালক এ কে এম সাইদুজ্জামান স্বাক্ষর করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্যাংকের কৃষিঋণ বিভাগ-২-এর অতিরিক্ত পরিচালক রাফিয়া সুলতানা, এবি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জেড. এম. বাবর খান এবং উপব্যবস্থাপনা পরিচালক ইফতেখার এনাম আওয়ালসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

বাংলাদেশ ব্যাংকের এই পুনঃঅর্থায়ন তহবিলের আওতায় ভবিষ্যতে কৃষি উদ্যোক্তারা স্বল্প সুদে ঋণ গ্রহণ করতে পারবেন। একইসাথে এটি কৃষি খাতে এবি ব্যাংকের অর্থায়নের পরিধি ও সক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা পালন করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com