শিরোনাম
মিউচুয়াল ফান্ডের প্রসারে লাইসেন্সধারী এজেন্ট চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে: বিএসইসি চেয়ারম্যান ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস নোয়াখালী ও কুমিল্লা অঞ্চল নিয়ে ডাচ্-বাংলা ব্যাংকের স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত লিন্ডেবিডির বোর্ড সভা ১৫ অক্টোবর বিশ্ববাজারে বাড়লো স্বর্ণের দাম টানা দুই প্রান্তিকে কমলো নতুন বিদেশি বিনিয়োগ, চাপে ব্যাংক খাত শাহ্জালাল ইসলামী ব্যাংক এবং তুরাগ অ্যাকটিভের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত দরপতনের শীর্ষে মিউচুয়াল ফান্ড বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে মারুবেনি করপোরেশনকে প্রধানমন্ত্রীর আহ্বান নাভানা ফার্মার বোর্ড সভা ১৫ অক্টোব

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে মারুবেনি করপোরেশনকে প্রধানমন্ত্রীর আহ্বান

  • Update Time : Sunday, October 11, 2026

বাংলাদেশে নতুন বিনিয়োগ ও জাপানি বিনিয়োগ সম্প্রসারণে মারুবেনি করপোরেশনকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, সার ও জ্বালানি খাতে সহযোগিতা এবং নতুন বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে।

রোববার (১১ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাপানের শীর্ষস্থানীয় ব্যবসায়িক ও বিনিয়োগকারী প্রতিষ্ঠান মারুবেনি করপোরেশনের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসায়ুকি ওমোটোর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, বৈঠকে বাংলাদেশে জাপানি বিনিয়োগ সম্প্রসারণ এবং বিভিন্ন সম্ভাবনাময় খাতে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়টি গুরুত্ব পায়। বিশেষ করে তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, সার ও জ্বালানি খাতে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

এ সময় মারুবেনি করপোরেশনের প্রতিনিধিরা বাংলাদেশের বিভিন্ন সম্ভাবনাময় খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে সরকারের অঙ্গীকারের কথা তুলে ধরেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, জাপানের বড় বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সহযোগিতা বাড়ানোর উদ্যোগ বাংলাদেশের প্রযুক্তি, জ্বালানি ও শিল্প খাতে নতুন বিনিয়োগের সম্ভাবনা তৈরি করতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com