ব্যাংকের ‘ফিল্ড ক্যাম্পেইন’ শীর্ষক এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে নেতৃত্ব দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান।
মার্কেন্টাইল ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল জানানো হয়, ব্যাংকের চলমান ডিজিটাল পেমেন্ট ক্যাম্পেইনের অংশ হিসেবে এ র্যালির আয়োজন করা হয়। এতে আরো অংশগ্রহণ করেন উপব্যবস্থাপনা পরিচালকসহ ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তারা। এ সময় ডিজিটাল পেমেন্ট সিস্টেমের সহজ উপযোগিতা প্রদর্শনের লক্ষ্যে ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান স্থানীয় একটি মিষ্টির দোকানে বাংলা কিউআর ব্যবহার করে লাইভ পেমেন্ট করেন।
র্যালি শেষে স্থানীয় ব্যবসায়ী ও খুচরা বিক্রেতাদের সঙ্গে বাংলা কিউআর নিয়ে সরাসরি কথা বলেন মার্কেন্টাইল ব্যাংকের কর্মকর্তারা। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় দেশব্যাপী এ প্রচারাভিযান প্রান্তিক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেমে যুক্ত করছে বলে জানান স্থানীয় ব্যবসায়ীরা।
উল্লেখ্য, মার্কেন্টাইল ব্যাংকের এ ডিজিটাল ড্রাইভটি দেশব্যাপী সব শাখা ও আউটলেটে একযোগে পরিচালিত হচ্ছে।









