শিরোনাম
বিশ্ববাজারে লাগাতার কমছে তেলের দাম হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিল ইরান বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মার্কেন্টাইল ব্যাংকের অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর ক্রিকেটের উন্নয়নে ওয়ালটনের অব্যাহত সহযোগিতা প্রত্যাশা বিসিবি সভাপতি তামিম ইকবালের ডাচ্-বাংলা ব্যাংকের অনুমোদিত মূলধন বেড়েছে ঋণ জালিয়াতি ও সম্পদ অপব্যবহার ঠেকাতে ১০ হাজার মামলা করেছে সম্মিলিত ইসলামী ব্যাংক দরবৃদ্ধির শীর্ষে ফাইন ফুডস সিটি ব্যাংক পারপেচুয়াল বন্ডের অর্ধবার্ষিকের কুপন রেট ঘোষণা পরিচালনা পর্ষদের তালিকা প্রকাশ করলো নাভানা ফার্মা ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭

বাংলা কিউআর প্রচারে মার্কেন্টাইল ব্যাংকের সচেতনতামূলক র‍্যালি

  • Update Time : Tuesday, July 7, 2026

দেশব্যাপী ক্যাশলেস লেনদেন ব্যবস্থা জোরদার এবং বাংলা কিউআর পেমেন্টকে জনপ্রিয় করতে রাজধানীর মতিঝিল বাণিজ্যিক এলাকায় সচেতনতামূলক র‍্যালি করেছে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি।

ব্যাংকের ‘ফিল্ড ক্যাম্পেইন’ শীর্ষক এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে নেতৃত্ব দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান।

মার্কেন্টাইল ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল জানানো হয়, ব্যাংকের চলমান ডিজিটাল পেমেন্ট ক্যাম্পেইনের অংশ হিসেবে এ র‍্যালির আয়োজন করা হয়। এতে আরো অংশগ্রহণ করেন উপব্যবস্থাপনা পরিচালকসহ ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তারা। এ সময় ডিজিটাল পেমেন্ট সিস্টেমের সহজ উপযোগিতা প্রদর্শনের লক্ষ্যে ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান স্থানীয় একটি মিষ্টির দোকানে বাংলা কিউআর ব্যবহার করে লাইভ পেমেন্ট করেন।

র‍্যালি শেষে স্থানীয় ব্যবসায়ী ও খুচরা বিক্রেতাদের সঙ্গে বাংলা কিউআর নিয়ে সরাসরি কথা বলেন মার্কেন্টাইল ব্যাংকের কর্মকর্তারা। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় দেশব্যাপী এ প্রচারাভিযান প্রান্তিক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেমে যুক্ত করছে বলে জানান স্থানীয় ব্যবসায়ীরা।

উল্লেখ্য, মার্কেন্টাইল ব্যাংকের এ ডিজিটাল ড্রাইভটি দেশব্যাপী সব শাখা ও আউটলেটে একযোগে পরিচালিত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com