শিরোনাম
অগ্রণী ব্যাংকে মহান স্বাধীনতা দিবস উদ্‌যাপন মাত্র ৩ কার্যদিবসের মধ্যে জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবীর চেক হস্তান্তর সাবেক সচিব ইউনুসুর রহমান যমুনা অয়েলের নতুন চেয়ারম্যান ওয়ালটন পণ্য কিনে উপহার পেলেন আরও ২৭ ক্রেতা মঙ্গলবার থেকে পুঁজিবাজারে টানা ৭ দিনের ঈদের ছুটি শুরু ই-রিটার্ন দাখিল করেছেন প্রায় ৪১ লাখ করদাতা: এনবিআর ঈদের ছুটিতে সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক, লেনদেন চলবে কত ঘণ্টা? থ্যালাসেমিয়া রোগের চিকিৎসায় ১০ লাখ টাকা দিল শাহজালাল ইসলামী ব্যাংক আর্থিক খাতের উন্নয়নে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস বিশ্বব্যাংকের একীভূতকরণ প্রক্রিয়ায় ওয়ালটন হাই-টেককে অনাপত্তিপত্র দিয়েছে বিএসইসি

নগদ–শাহ্‌জালাল ইসলামী ব্যাংকের রেমিট্যান্স চুক্তি

  • Update Time : Monday, January 26, 2026

দেশের প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স আরো দ্রুত ও সহজে পৌঁছে দিতে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান নগদের সঙ্গে চুক্তি করেছে শাহ্‌জালাল ইসলামী ব্যাংক পিএলসি।

রাজধানীর গুলশানে ব্যাংকটির করপোরেট প্রধান কার্যালয়ে রবিবার (২৫ জানুয়ারি) এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে শাহ্‌জালাল ইসলামী ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোসলেহ উদ্দিন আহমেদ এবং নগদের পক্ষে প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ।

চুক্তির আওতায় বিদেশ থেকে পাঠানো রেমিট্যান্স শাহ্‌জালাল ইসলামী ব্যাংকের মাধ্যমে সরাসরি নগদের মাধ্যমে সুবিধাভোগীদের মোবাইল ওয়ালেটে পৌঁছে দেওয়া হবে। এর ফলে প্রবাসীরা আন্তর্জাতিক এক্সচেঞ্জ হাউস, মানি ট্রান্সফার অপারেটর (এমটিও) কিংবা ব্যাংকের মাধ্যমে অর্থ পাঠাতে পারবেন। দেশের প্রত্যন্ত অঞ্চলসহ যেকোনো স্থান থেকে সুবিধাভোগীরা ২৪ ঘণ্টা এই অর্থ গ্রহণ ও ব্যবহার করতে পারবেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শাহ্‌জালাল ইসলামী ব্যাংকের পক্ষে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ উদ্দিন আহমেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক এম. এম. সাইফুল ইসলাম, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিএফও মো. জাফর সাদেক এফসিএ, সিটিও ও আইটি বিভাগের প্রধান খন্দকার বেদৌরা মাহবুব এবং ফরেন রেমিট্যান্স বিভাগের প্রধান মোহাম্মদ সাখাওয়াত হোসেন অনুষ্ঠানে অংশ নেন।

নগদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সহযোগী প্রশাসক আনোয়ার উল্লাহ, চিফ কমার্শিয়াল অফিসার মোহাম্মদ শাহীন সারওয়ার ভূঁইয়া, রেমিট্যান্স বিভাগের প্রধান মো. আহসানুল হক বাশার, সিনিয়র ম্যানেজার শাহ ইমরান, ম্যানেজার ইফরাত জাহান এবং রেমিট্যান্স স্পেশালিস্ট মো. আফসান জনি তাহরিম।

অনুষ্ঠানে শাহ্‌জালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দিন আহমেদ বলেন, “ব্যাংকটি বিশ্বের বিভিন্ন দেশে বিস্তৃত অংশীদার নেটওয়ার্কের মাধ্যমে রেমিট্যান্স সংগ্রহ করে থাকে। নগদের সঙ্গে এই চুক্তির ফলে প্রবাসী ও তাদের পরিবার দ্রুত, সহজ ও শরিয়াহ্‌সম্মত রেমিট্যান্স সেবা পাবেন।”

নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বলেন, “এই চুক্তির মাধ্যমে প্রবাসীদের পাঠানো অর্থ সরাসরি নগদ ওয়ালেটে পৌঁছাবে। ফলে সুবিধাভোগীরা সারাদেশে নগদের দুই লক্ষাধিক উদ্যোক্তা পয়েন্ট থেকে সহজেই অর্থ উত্তোলন করতে পারবেন। এই উদ্যোগ দেশের রেমিট্যান্স ব্যবস্থাকে আরো আধুনিক ও কার্যকর করবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com