শিরোনাম
অগ্রণী ব্যাংকে মহান স্বাধীনতা দিবস উদ্‌যাপন মাত্র ৩ কার্যদিবসের মধ্যে জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবীর চেক হস্তান্তর সাবেক সচিব ইউনুসুর রহমান যমুনা অয়েলের নতুন চেয়ারম্যান ওয়ালটন পণ্য কিনে উপহার পেলেন আরও ২৭ ক্রেতা মঙ্গলবার থেকে পুঁজিবাজারে টানা ৭ দিনের ঈদের ছুটি শুরু ই-রিটার্ন দাখিল করেছেন প্রায় ৪১ লাখ করদাতা: এনবিআর ঈদের ছুটিতে সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক, লেনদেন চলবে কত ঘণ্টা? থ্যালাসেমিয়া রোগের চিকিৎসায় ১০ লাখ টাকা দিল শাহজালাল ইসলামী ব্যাংক আর্থিক খাতের উন্নয়নে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস বিশ্বব্যাংকের একীভূতকরণ প্রক্রিয়ায় ওয়ালটন হাই-টেককে অনাপত্তিপত্র দিয়েছে বিএসইসি

হঠাৎ করে ম্যাচ খেললে মানিয়ে নেওয়া কঠিন : সৌম্য

  • Update Time : Thursday, October 23, 2025

জাতীয় দলে গেল বছর পাঁচেক ধরে যাওয়া-আসার মধ্যে আছেন সৌম্য সরকার। এই সময়ের মধ্যে কখনো নিয়মিত দলে জায়গা করে নিতে পারেননি এই ওপেনার। তবে সদ্য সমাপ্ত ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সবকটি ওয়ানডে ম্যাচে সুযোগ পেয়েছেন তিনি।

প্রথম ম্যাচে ব্যর্থ হলেও দ্বিতীয় ম্যাচে ৪৫ এবং আজ শেষ ম্যাচে করেছেন ৯১ রান। যদিও সেঞ্চুরির আক্ষেপ থেকে গিয়েছে তার মধ্যে। ম্যাচ শেষে এদিন সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে নেন সৌম্য। পরে সেখানে তিনি জানান, উইকেট সহজ না কঠিন এসব কিছুই ভাবেননি তিনি।

সৌম্য বলছিলেন, ‘ওরকম কোনো চিন্তাই করিনি আমরা দুজন। পজিটিভ ইনটেন্ট রাখার চেষ্টা করেছি। অনেকদিন পর বলতে, আমি নিজেই অনেক দিন পর জাতীয় দলে খেলছি, ওয়ানডেতে। এটা কঠিন আমার জন্য। যখন হঠাৎ করে অনেক দিন পরে এসে ম্যাচ খেলা লাগে, মানিয়ে নেওয়া লাগে। এটা সব খেলোয়াড়ের জন্যই কঠিন।’

কৃতজ্ঞতা প্রকাশ করে সৌম্য বলেন, ‘ধন্যবাদ দিতে চাই সৃষ্টিকর্তাকে এবং আমার পরিবারকে, আমার স্ত্রীকে। তারা সবসময় যেভাবে আমাকে সমর্থন করেছে। যত কঠিন সময় আসুক, যেকোনো পরিস্থিতিতে তারা আমাকে বলেছে কষ্ট করলে ফল অবশ্যই আসবে।’

‘সবসময় ফ্যানদের জন্যই খেলি। ধন্যবাদ, সবসময় সাপোর্ট করবেন। আমাদের জন্য প্রার্থনা করবেন, আশীর্বাদ করবেন।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com