মুন্সিগঞ্জের টঙ্গিবাড়িতে যমুনা ব্যাংকের ১১৭তম ‘বেতকা বাজার উপশাখা’ উদ্বোধন

  • Update Time : Wednesday, November 18, 2026

আস্থা, সেবা ও অগ্রগতি”—এই স্লোগানকে সামনে রেখে আধুনিক ব্যাংকিং সেবা গ্রাহকদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়িতে যমুনা ব্যাংক পিএলসি-এর ১১৭তম “বেতকা বাজার উপশাখা” উদ্বোধন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যমুনা ব্যাংকের নির্বাহী কমিটি ও যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ (সাবেক এমপি)।

সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াস উদ্দীন আহম্মদ।

এ সময় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় স্বনামধন্য গণ্যমান্য ব্যবসায়ী ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে অসহায় ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com