শিরোনাম

সঞ্চয়ের সঙ্গে জীবনবীমা সুরক্ষা দিচ্ছে চার্টার্ড লাইফ

  • Update Time : Sunday, November 15, 2026

জীবনের বিভিন্ন পর্যায়ে মানুষের আর্থিক প্রয়োজন বদলায়। সন্তানের উচ্চশিক্ষা, অবসরজীবনের প্রস্তুতি কিংবা ভবিষ্যতের বড় কোনো ব্যয়—এসবের জন্য প্রয়োজন পরিকল্পিত সঞ্চয়। তবে দীর্ঘমেয়াদি সঞ্চয়ের পাশাপাশি জীবনঝুঁকির সুরক্ষাও গুরুত্বপূর্ণ। এ দুই বিষয়কে এক পরিকল্পনায় যুক্ত করেছে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ‘চার্টার্ড মান্থলি সেভিংস প্ল্যান’। নির্দিষ্ট সময় ধরে প্রিমিয়াম জমার মাধ্যমে এ পরিকল্পনায় একদিকে যেমন সঞ্চয় গড়ে তোলার সুযোগ রয়েছে, অন্যদিকে পলিসিধারীর মৃত্যুর ক্ষেত্রে পরিবারের জন্যও রয়েছে আর্থিক সুবিধা।

এ পরিকল্পনায় মাসিক সর্বনিম্ন এক হাজার টাকা প্রিমিয়াম দিয়ে পলিসি নেওয়া যাবে। তবে গ্রাহকের সুবিধা অনুযায়ী মাসিক, ত্রৈমাসিক, ষান্মাসিক ও বার্ষিক ভিত্তিতেও প্রিমিয়াম পরিশোধের সুযোগ রয়েছে। পলিসির মেয়াদ সর্বনিম্ন ১০ বছর থেকে সর্বোচ্চ ২৫ বছর। পলিসি গ্রহণের বয়সসীমা ২০ থেকে ৫৫ বছর। বীমাকৃত অর্থের পরিমাণ সর্বনিম্ন এক লাখ থেকে সর্বোচ্চ এক কোটি টাকা।

পলিসির মেয়াদ পূর্ণ হলে গ্রাহক সম্পূর্ণ বীমাকৃত অর্থের সঙ্গে অর্জিত বোনাস পাবেন। অর্থাৎ নির্ধারিত সময় ধরে প্রিমিয়াম জমার পর এককালীন অর্থ পাওয়ার সুযোগ রয়েছে। তবে বোনাসের পরিমাণ ও হিসাব পদ্ধতি কোম্পানির ঘোষিত হার এবং পলিসির শর্তের ওপর নির্ভরশীল।

পলিসির মেয়াদকালে গ্রাহকের মৃত্যু হলে তার মনোনীত ব্যক্তি সম্পূর্ণ বীমাকৃত অর্থের সঙ্গে অর্জিত বোনাস পাবেন। ফলে এটি শুধু ব্যক্তিগত সঞ্চয় নয়, পরিবারের আর্থিক নিরাপত্তার ক্ষেত্রেও ভূমিকা রাখতে পারে।

জরুরি আর্থিক প্রয়োজনে পলিসির সমর্পণ মূল্যের সর্বোচ্চ ৯০ শতাংশ পর্যন্ত ঋণ নেওয়ার সুযোগ রয়েছে। পরপর দুই বছরের কিস্তি পরিশোধের পর পলিসি সমর্পণও করা যাবে।

পাশাপাশি পলিসির সঙ্গে দুর্ঘটনাজনিত মৃত্যুজনিত সুবিধা (এডিবি) এবং দুর্ঘটনাজনিত স্থায়ী অক্ষমতাজনিত সুবিধা (পিডিএবি) যুক্ত করার সুযোগ রয়েছে। এ ছাড়া প্রচলিত আইন ও শর্তসাপেক্ষে আয়কর রেয়াত পাওয়ার সুযোগের কথা জানিয়েছে কোম্পানি। কোম্পানির প্রকাশিত তথ্য অনুযায়ী, পলিসির দাবি বাবদ প্রাপ্ত অর্থ করমুক্ত।

নিয়মিত সঞ্চয়ের পাশাপাশি জীবনবীমার সুরক্ষা ও প্রয়োজনে ঋণ নেওয়ার সুযোগ—সব মিলিয়ে চার্টার্ড মান্থলি সেভিংস প্ল্যান দীর্ঘমেয়াদি আর্থিক পরিকল্পনায় একটি বিকল্প হতে পারে। পলিসি গ্রহণের আগে বোনাস, প্রিমিয়াম, ঋণ ও সমর্পণের শর্ত সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com