প্রথম প্রান্তিকে গ্লোবাল হেভি কেমিক্যালসের লোকসান কমেছে

  • Update Time : Thursday, November 12, 2026

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি গ্লোবাল হেভি কেমিক্যালস ৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর ২০২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৭০ পয়সা। আগের বছরের একই সময়ে এ লোকসানের পরিমাণ ছিল ৮৫ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ১৫ পয়সা কমেছে।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) ছিল ঋণাত্মক ৫ পয়সা। আগের বছরের একই সময়ে এ পরিমাণ ছিল ৮৫ পয়সা।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ছিল ৬৭ টাকা ৮৯ পয়সা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com