জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রূপালী ব্যাংকে দোয়া মাহফিল

  • Update Time : Tuesday, November 10, 2026

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও সার্বিক অগ্রগতি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে রূপালী ব্যাংক পিএলসি।

সোমবার (৯ নভেম্বর) রাজধানীর দিলকুশায় ব্যাংকটির প্রধান কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন রূপালী ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার। এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. হারুনুর রশীদ, প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক, স্থানীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক, প্রধান কার্যালয়ের উপমহাব্যবস্থাপকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

দোয়া মাহফিলে দেশ ও জাতির শান্তি, কল্যাণ, সমৃদ্ধি এবং সার্বিক অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com