পূবালী ব্যাংক পিএলসি সম্প্রতি ময়মনসিংহ ও টাঙ্গাইল অঞ্চলের জন্য ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকের এডিসি ও কার্ড বিজনেস রিভিউ মিটিং আয়োজন করেছে।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম কনফারেন্স হলে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের এডিসি ডিভিশনের উপ-মহাব্যবস্থাপক ও ডিভিশন প্রধান মো. রবিউল আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান কার্যালয়ের কার্ড বিজনেস ডিভিশনের উপ-মহাব্যবস্থাপক ও ডিভিশন প্রধান এন. এম. ফিরোজ কামাল এবং টাঙ্গাইল অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মোহাম্মদ বেলাল হোসেন।
সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক ও আঞ্চলিক ব্যবস্থাপক মোহাম্মদ হুমায়ুন মিয়া।
সভায় সংশ্লিষ্ট অঞ্চলের সকল শাখা, উপ-শাখা ও ইসলামী ব্যাংকিং উইন্ডোর ব্যবস্থাপকসহ এডিসি ও কার্ড বিজনেস, সিএসএ এবং বিএসএ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় তৃতীয় প্রান্তিকের ব্যবসায়িক পারফরম্যান্স, ব্যবসা প্রবৃদ্ধির কৌশল এবং পূবালী ব্যাংকের এডিসি ও কার্ড বিজনেসকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।