বিশ্ব নুডলস দিবস উদযাপন উপলক্ষ্যে দেশের জনপ্রিয় নুডলস ব্র্যান্ড মিস্টার নুডলস আয়োজন করেছে ‘নুডলস ফেস্ট’।
মঙ্গলবার (৬ অক্টোবর) রাজধানীর গুলশান-তেজগাঁও লিংক রোডস্থ আলোকি কনভেনশন সেন্টারে দিনব্যাপী এই ফেস্টের আয়োজন করা হয়।
নুডলস প্রেমীদের জন্য আয়োজিত এ উৎসবে ছিল বিভিন্ন স্বাদের নুডলস উপভোগের পাশাপাশি নানা বিনোদনমূলক কার্যক্রম, প্রতিযোগিতা ও পুরস্কার জেতার সুযোগ। ‘নুডলস ফেস্ট’– এ দর্শনার্থীরা মিস্টার নুডলসের রামেন, ম্যাজিক মসলা, কোরিয়ান সুপার স্পাইসি ও মুঘল কাচ্চি ফ্লেভারসহ বিভিন্ন স্বাদের নুডলস বিনামূল্যে উপভোগ করেছেন। পাশাপাশি আয়োজন করা হয় লাইভ কুকিং, মজার গেমস ও ফটো সেশনের।
আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল ‘স্পিন অ্যান্ড উইন’ চ্যালেঞ্জ। এতে অংশ নিয়ে দর্শনার্থীরা জিতে নিয়েছেন বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার। এছাড়া বিশেষ অফারে পছন্দের মিস্টার নুডলস কেনার সুযোগও ছিল।
প্রাণ অ্যাগ্রো লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক এ কে এম মইনুল ইসলাম মঈন বলেন, নুডলস প্রেমীদের সঙ্গে মিস্টার নুডলস ব্র্যান্ডের সরাসরি সম্পৃক্ততা তৈরি এবং তাদের জন্য আনন্দঘন অভিজ্ঞতা নিশ্চিত করতেই এ আয়োজন। বিভিন্ন স্বাদের নুডলসের সঙ্গে বিনোদনমূলক কার্যক্রম যুক্ত করে উৎসবটিকে সবার জন্য উপভোগ্য করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
মিস্টার নুডলসের মহাব্যবস্থাপক তোষণ পাল জানান, বর্তমানে শিশু, তরুণসহ সব বয়সী মানুষের কাছে মিস্টার নুডলস জনপ্রিয় হয়ে উঠেছে। নুডলস ফেস্টে রামেন, ম্যাজিক মসলা, কোরিয়ান সুপার স্পাইসি ও মুঘল কাচ্চি ফ্লেভারসহ বিভিন্ন স্বাদের নুডলস নিয়ে মূল্যবান মতামত পেয়েছি। ভবিষ্যতে আমরা আরও নতুন নতুন ফ্লেভার নিয়ে আসার পাশাপাশি ভোক্তাদের জন্য এ ধরনের আরও আয়োজন করার উদ্যোগ নেবো।