শিরোনাম
মিউচুয়াল ফান্ডের প্রসারে লাইসেন্সধারী এজেন্ট চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে: বিএসইসি চেয়ারম্যান ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস নোয়াখালী ও কুমিল্লা অঞ্চল নিয়ে ডাচ্-বাংলা ব্যাংকের স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত লিন্ডেবিডির বোর্ড সভা ১৫ অক্টোবর বিশ্ববাজারে বাড়লো স্বর্ণের দাম টানা দুই প্রান্তিকে কমলো নতুন বিদেশি বিনিয়োগ, চাপে ব্যাংক খাত শাহ্জালাল ইসলামী ব্যাংক এবং তুরাগ অ্যাকটিভের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত দরপতনের শীর্ষে মিউচুয়াল ফান্ড বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে মারুবেনি করপোরেশনকে প্রধানমন্ত্রীর আহ্বান নাভানা ফার্মার বোর্ড সভা ১৫ অক্টোব

বিদেশযাত্রায় মানি চেঞ্জার থেকে একবারে ৩ হাজার ডলার কেনার সুযোগ

  • Update Time : Thursday, October 8, 2026
রেমিট্যান্স

বিদেশযাত্রায় বাংলাদেশিদের জন্য ডলার কেনার সীমা বাড়ানো হয়েছে। এখন থেকে ভ্রমণ কোটার আওতায় মানি চেঞ্জার প্রতিষ্ঠানগুলো থেকে একজন গ্রাহক একবারে সর্বোচ্চ ৩ হাজার মার্কিন ডলার কিনতে পারবেন। আগে এই মাধ্যম থেকে একবারে সর্বোচ্চ ২ হাজার ডলার কেনার সুযোগ ছিল।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি সংক্রান্ত সংশ্লিষ্ট বিভাগ থেকে এ বিষয়ে একটি সার্কুলার জারি করা হয়েছে।

সার্কুলারে জানানো হয়, বিদেশগামী বাংলাদেশি নাগরিকদের বৈদেশিক মুদ্রার জরুরি প্রয়োজন মেটাতে লাইসেন্সপ্রাপ্ত মানি চেঞ্জারগুলো এখন থেকে একজন গ্রাহকের বার্ষিক ব্যক্তিগত ভ্রমণ কোটার বিপরীতে একবারে সর্বোচ্চ ৩ হাজার মার্কিন ডলার নগদ নোট ও মুদ্রা আকারে বিক্রি করতে পারবে।

এর আগে মানি চেঞ্জার থেকে একবারে সর্বোচ্চ ২ হাজার মার্কিন ডলার নগদ কেনার সুযোগ ছিল। ফলে নতুন সিদ্ধান্তে একবারে নগদ ডলার কেনার সীমা ১ হাজার ডলার বাড়ল।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, একজন গ্রাহকের প্রযোজ্য বার্ষিক ব্যক্তিগত ভ্রমণ কোটার অবশিষ্ট অংশ তার নির্দিষ্ট ভ্রমণ কোটার পরিমাণ এবং সংশ্লিষ্ট বৈদেশিক মুদ্রার প্রাপ্যতা সাপেক্ষে অন্যান্য যেকোনো অবাধে বিনিময়যোগ্য ও ব্যবহারযোগ্য বিদেশি মুদ্রার নোট ও মুদ্রা আকারেও বিক্রি করা যাবে।

কেন্দ্রীয় ব্যাংকের এই সিদ্ধান্তের ফলে বিদেশগামী বাংলাদেশি নাগরিকদের মানি চেঞ্জারের মাধ্যমে নগদ বৈদেশিক মুদ্রা সংগ্রহে আগের তুলনায় বেশি সুবিধা ও নমনীয়তা তৈরি হবে। বিশেষ করে বিদেশ ভ্রমণের আগে প্রয়োজনীয় নগদ ডলার সংগ্রহে একবারে বেশি পরিমাণ অর্থ কেনার সুযোগ পাবেন যাত্রীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com