শিরোনাম
মিউচুয়াল ফান্ডের প্রসারে লাইসেন্সধারী এজেন্ট চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে: বিএসইসি চেয়ারম্যান ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস নোয়াখালী ও কুমিল্লা অঞ্চল নিয়ে ডাচ্-বাংলা ব্যাংকের স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত লিন্ডেবিডির বোর্ড সভা ১৫ অক্টোবর বিশ্ববাজারে বাড়লো স্বর্ণের দাম টানা দুই প্রান্তিকে কমলো নতুন বিদেশি বিনিয়োগ, চাপে ব্যাংক খাত শাহ্জালাল ইসলামী ব্যাংক এবং তুরাগ অ্যাকটিভের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত দরপতনের শীর্ষে মিউচুয়াল ফান্ড বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে মারুবেনি করপোরেশনকে প্রধানমন্ত্রীর আহ্বান নাভানা ফার্মার বোর্ড সভা ১৫ অক্টোব

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজকে বাস দিল পূবালী ব্যাংক

  • Update Time : Wednesday, October 7, 2026

শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধার জন্য একটি বাস উপহার দিয়েছে পূবালী ব্যাংক পিএলসি।

এ উপলক্ষে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের জিয়া অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী। কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবুল বাশার ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো. আবদুল মাজিদ এবং পূবালী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক ও কুমিল্লা অঞ্চল প্রধান মো. মাইনুল ইসলাম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অধ্যাপক ড. আব্দুল কুদ্দুস। এ সময় শিক্ষক পরিষদের সম্পাদক গাজী মুহাম্মদ গোলাম সোহরাব হাসান, ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ মিজানুর রহমানসহ কলেজ ও ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী আনুষ্ঠানিকভাবে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবুল বাশার ভূঁইয়ার হাতে বাসের চাবি তুলে দেন। একই অনুষ্ঠানে কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ করা হয় এবং পূবালী ব্যাংকের একটি ইলেকট্রনিক বুথের উদ্বোধন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আলী বলেন, শিক্ষার্থীরা দেশের ভবিষ্যৎ। তাদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করা সবার দায়িত্ব। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থীদের জন্য বাসটি উপহার দিতে পেরে পূবালী ব্যাংক অত্যন্ত আনন্দিত। তিনি বলেন, শিক্ষা ও শিক্ষার্থীদের কল্যাণে পূবালী ব্যাংক ভবিষ্যতেও এ ধরনের সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

মোহাম্মদ আলী আরও বলেন, শিক্ষা, স্বাস্থ্য ও জনকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগে অংশগ্রহণের মাধ্যমে দেশের টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে অবদান রাখতে পূবালী ব্যাংক ভবিষ্যতেও সামাজিক দায়বদ্ধতার কার্যক্রম চালিয়ে যাবে।

সভাপতির বক্তব্যে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবুল বাশার ভূঁইয়া বলেন, শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে পূবালী ব্যাংকের এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। বাসটি শিক্ষার্থীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি কলেজের পক্ষ থেকে পূবালী ব্যাংক কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। পাশাপাশি শিক্ষার্থীদের কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com