শিরোনাম
মিউচুয়াল ফান্ডের প্রসারে লাইসেন্সধারী এজেন্ট চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে: বিএসইসি চেয়ারম্যান ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস নোয়াখালী ও কুমিল্লা অঞ্চল নিয়ে ডাচ্-বাংলা ব্যাংকের স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত লিন্ডেবিডির বোর্ড সভা ১৫ অক্টোবর বিশ্ববাজারে বাড়লো স্বর্ণের দাম টানা দুই প্রান্তিকে কমলো নতুন বিদেশি বিনিয়োগ, চাপে ব্যাংক খাত শাহ্জালাল ইসলামী ব্যাংক এবং তুরাগ অ্যাকটিভের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত দরপতনের শীর্ষে মিউচুয়াল ফান্ড বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে মারুবেনি করপোরেশনকে প্রধানমন্ত্রীর আহ্বান নাভানা ফার্মার বোর্ড সভা ১৫ অক্টোব

উত্তরায় ব্যবসায়ীদের মাঝে ‘বাংলা কিউআর’ ব্যবহারে সচেতনতামূলক কর্মসূচি

  • Update Time : Wednesday, October 7, 2026

ওয়ান ব্যাংক পিএলসি এবং উত্তরা জমজম টাওয়ারের দোকান মালিক সমিতির যৌথ অংশগ্রহণে ‘বাংলা কিউআর’ বিষয়ক একটি সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করেছে । এই অনুষ্ঠানে ডিজিটাল পেমেন্টে উৎসাহিত করতে এবং আন্তঃপরিচালনযোগ্য ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেমের সার্বিক অর্থনৈতিক সুফল তুলে ধরা হয়।

অনুষ্ঠানে ওয়ান ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক মুহিত রহমান, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের জন্য ডিজিটাল লেনদেন সহজ ও সময়োপযোগী করার ক্ষেত্রে ‘বাংলা কিউআর’-এর গুরুত্ব বিস্তারিতভাবে তুলে ধরেন। ডিজিটাল লেনদেনের সুনির্দিষ্ট ও মসৃণ প্রক্রিয়া প্রদর্শনের জন্য তিনি অংশগ্রহণকারী বিভিন্ন রিটেইল আউটলেটে সরাসরি বাংলা কিউআর ব্যবহার করে পেমেন্ট সম্পাদন করেন।

অনুষ্ঠানে বক্তব্যে ওয়ান ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মুহিত রহমান বলেন, ‘ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বাংলা কিউআর শুধু লেনদেনের সুবিধাই নিশ্চিত করে না, বরং নিয়মিত ডিজিটাল লেনদেনের মাধ্যমে ব্যবসায়ের প্রকৃত নগদ প্রবাহের একটি বিশ্বাসযোগ্য আর্থিক রেকর্ড তৈরি হয়। এটি পর্যায়ক্রমে ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে প্রাতিষ্ঠানিক ব্যাংকিং সেবার আওতায় আনতে এবং তাদের সহজ শর্তে চলতি মূলধন ও অন্যান্য ব্যাংকিং সুবিধা প্রাপ্তিতে সহায়তা করবে। বাংলাদেশ যেভাবে একটি প্রযুক্তি নির্ভর ও ক্যাশলেস অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে, সে জায়গায় এটি অত্যন্ত সম্ভাবনাময় একটি অর্থনৈতিক সুযোগ।’

এই কর্মসূচিতে বাংলা কিউআর পেমেন্টকে আরও সাশ্রয়ী করতে বাংলাদেশ ব্যাংকের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরা হয়। এর মধ্যে ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশের মাধ্যমে প্রক্রিয়াকৃত ২,০০০ টাকা পর্যন্ত লেনদেনে মার্চেন্ট চার্জ মওকুফ এবং প্রণোদনা প্রদানের বিষয়টি উল্লেখ করা হয়, যা ক্ষুদ্র বিক্রেতাদের মাঝে ক্যাশলেস পেমেন্ট গ্রহণে নতুন উদ্দীপনা জোগাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com