পুঁজিবাজারে তালিকাভুক্ত ফিনিক্স ফিনান্স ১ম মিউচুয়াল ফান্ডের (পিএফ১এসটিএমএফ) স্পনসর ফিনিক্স ফিনান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেড তাদের হাতে থাকা ১,২০,০০,০০০ (এক কোটি বিশ লক্ষ) ইউনিটের মধ্যে ২০ লাখ ইউনিট বিক্রির ঘোষণা দিয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, স্পনসরের কাছে থাকা মোট ১ কোটি ২০ লাখ ইউনিটের মধ্যে থেকে ২০ লাখ ইউনিট আগামী ৩০ কর্মদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসির (ডিএসই) মাধ্যমে প্রকাশ্য বাজারে প্রচলিত বাজারদরে বিক্রি করা হবে।