শিরোনাম
মিউচুয়াল ফান্ডের প্রসারে লাইসেন্সধারী এজেন্ট চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে: বিএসইসি চেয়ারম্যান ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস নোয়াখালী ও কুমিল্লা অঞ্চল নিয়ে ডাচ্-বাংলা ব্যাংকের স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত লিন্ডেবিডির বোর্ড সভা ১৫ অক্টোবর বিশ্ববাজারে বাড়লো স্বর্ণের দাম টানা দুই প্রান্তিকে কমলো নতুন বিদেশি বিনিয়োগ, চাপে ব্যাংক খাত শাহ্জালাল ইসলামী ব্যাংক এবং তুরাগ অ্যাকটিভের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত দরপতনের শীর্ষে মিউচুয়াল ফান্ড বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে মারুবেনি করপোরেশনকে প্রধানমন্ত্রীর আহ্বান নাভানা ফার্মার বোর্ড সভা ১৫ অক্টোব

রংপুরে শাহজালাল ইসলামী ব্যাংকের নারী উদ্যোক্তা ও রেমিট্যান্স গ্রাহকদের আর্থিক সাক্ষরতা কর্মসূচি

  • Update Time : Sunday, October 4, 2026

শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি’র এসএমই ও সাসটেইনেবল ফাইন্যান্স ডিভিশন এর উদ্যোগে ০৪ অক্টোবর ২০২৬ইং তারিখে রংপুর অঞ্চলে সিএমএসএমই নারী উদ্যোক্তা ও রেমিট্যান্স গ্রাহকদের জন্য আর্থিক সাক্ষরতা ও বৈধ পথে প্রবাসী আয় প্রেরণে “অ্যাক্সিলারেশন প্রোগ্রাম অন ফিন্যান্সিয়াল লিটারেসি ফর সিএমএসএমই উইমেন এন্ট্রাপ্রেনিউরস অ্যান্ড অ্যাওয়ারনেস অন ফর্মাল রেমিট্যান্স চ্যানেলস ফর ওয়েজ আর্নার্স” এর উপর এক কর্মসূচির আয়োজন করা হয়।

উক্ত আয়োজনে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দীন আহমেদ এর সভাপতিত্বে, বাংলাদেশ ব্যাংক, রংপুর জোন এর নির্বাহী পরিচালক মো: সালাহ উদ্দীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

রোববার (৪ অক্টোবার) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছে।

উক্ত কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে বাংলাদেশ ব্যাংক, রংপুর এর অতিরিক্ত পরিচালক মো: আলমগীর, যুগ্ম পরিচালক ফররুক আহমদ লিটন ও স্বপন কুমার রায়, শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি এর কৃষি বিনিয়োগ ও সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্ট এর প্রধান মো: আবদুর রহিম, ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের এসএভিপি মো: ইব্রাহিম হোসেন, রংপুর শাখার ব্যবস্থাপক মো: করিমুল্লাহ, ফরেন রেমিট্যান্স ডিপার্টমেন্ট এর প্রধান মোহাম্মদ সাখাওয়াত হোসাইন-সহ নারী উদ্যোক্তাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্ট এর এভিপি মো: মঞ্জুর রহমান।

কর্মসূচিতে সিএমএসএমই খাতের নারী উদ্যোক্তাদের আর্থিক ব্যবস্থাপনা, ব্যাংকিং সেবা গ্রহণ, আনুষ্ঠানিক আর্থিক চ্যানেল ব্যবহারের গুরুত্ব এবং প্রবাসী আয় বৈধ পথে দেশে পাঠানোর বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনা ও সম্প্রসারণে আর্থিক জ্ঞান বৃদ্ধির উপর বিশদ আলোচনা করা হয়। তাছাড়া কর্মসূচির মাধ্যমে নারী উদ্যোক্তাদের ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে আরও কার্যকরভাবে সম্পৃক্ত করা, তাঁদের আর্থিক সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা বৃদ্ধি এবং নিরাপদ ও আনুষ্ঠানিক রেমিট্যান্স চ্যানেল সম্পর্কে জনসচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।

শাহজালাল ইসলামী ব্যাংকের পক্ষ থেকে সিএমএসএমই খাতের উন্নয়ন এবং নারী উদ্যোক্তাদের আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com