শিরোনাম
ক্রেডিট কার্ডে সরাসরি কেনা যাবে বিদেশি এয়ারলাইনসের টিকিট সিগারেটে দাম বাড়িয়েও ৩ হাজার কোটি রাজস্ব ঘাটতি, কারণ খতিয়ে দেখার তাগিদ আল-আরাফাহ ইসলামী ব্যাংকের পর্ষদ সভা অনুষ্ঠিত ইউসিবির ‘ভিসা একসেপ্ট’: স্মার্টফোনেই কার্ডের পেমেন্ট নেবেন বিক্রেতারা বাংলা কিউআরে লেনদেনে বড় সুখবর ঢাকার আকাশ আংশিক মেঘলা, রাতে কমতে পারে তাপমাত্রা পটুয়াখালী অঞ্চলে পপুলার লাইফের ২ কোটি ৮৭ লক্ষ ৬২ হাজার টাকার বীমা দাবী পরিশোধ ১২ হাজার কোটি টাকার ডিপোজিট অর্জনের মাইলফলক উদযাপন করেছে মধুমতি ব্যাংক দখল ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ডিজিটাল উদ্ভাবনে প্রজেক্ট অব দ্য ইয়ার পুরস্কার পেল ইউসিবি

ক্রেডিট কার্ডে সরাসরি কেনা যাবে বিদেশি এয়ারলাইনসের টিকিট

  • Update Time : Monday, September 28, 2026

বাংলাদেশে পরিচালিত বিদেশি এয়ারলাইনসের টিকিট আন্তর্জাতিক ক্রেডিট ও ডেবিট কার্ডের মাধ্যমে সরাসরি কেনার সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে প্রচলিত ব্যাংকিং চ্যানেল বা ট্রাভেল এজেন্সির পাশাপাশি সরাসরি আন্তর্জাতিক কার্ড ব্যবহার করেও টিকিটের মূল্য পরিশোধ করতে পারবেন যাত্রীরা।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ (এফইপিডি-১) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে সব অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকে পাঠিয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, বৈধ ভিসা থাকা সাপেক্ষে বাংলাদেশি নাগরিকরা বিদেশ ভ্রমণের জন্য দেশে পরিচালিত বিদেশি এয়ারলাইনসের টিকিট কিনতে আন্তর্জাতিক কার্ড ব্যবহার করতে পারবেন। যেসব বিদেশি এয়ারলাইনসের টিকিট বিক্রির অর্থ বাংলাদেশের বাইরে আন্তর্জাতিক অ্যাকোয়ারিং ও পেমেন্ট সেটেলমেন্ট ব্যবস্থার মাধ্যমে নিষ্পত্তি হয়, সেগুলোর ক্ষেত্রেও এ সুবিধা প্রযোজ্য হবে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, আন্তর্জাতিক কার্ডে টিকিট কেনার এ সুবিধা নির্ধারিত বার্ষিক ভ্রমণ কোটার বাইরে থাকবে। তবে টিকিট কেনার যথার্থতা যাচাই করে গ্রাহকের কার্ডে ব্যবহৃত অর্থ পুনরায় রিফিল বা সমন্বয় করতে পারবে সংশ্লিষ্ট ব্যাংক।

এ ধরনের লেনদেন শনাক্ত করতে সংশ্লিষ্ট এয়ারলাইনসের নির্দিষ্ট মার্চেন্ট ক্যাটাগরি কোড (এমসিসি) অনুসরণ করতে হবে ব্যাংকগুলোকে।

তবে বিদেশি প্ল্যাটফর্মের মাধ্যমে টিকিট কেনার এ সুবিধা বাংলাদেশের এয়ারলাইনসগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হবে না। অর্থাৎ, দেশের বাইরে থেকে সেবা দেওয়া কোনো প্ল্যাটফর্ম ব্যবহার করে বাংলাদেশি এয়ারলাইনসের টিকিট কিনলে এ সুবিধা পাওয়া যাবে না।

সার্কুলারে আরও বলা হয়েছে, টিকিট বিক্রির মাধ্যমে পাওয়া বৈদেশিক মুদ্রা সংশ্লিষ্ট এয়ারলাইনসের নিজ দেশে পাঠানোর ক্ষেত্রে প্রচলিত নীতিমালা অনুযায়ী রেমিটেবল সারপ্লাস হিসেবে গণনা ও সমন্বয় করতে হবে। পাশাপাশি এসব লেনদেনের তথ্য নিয়মিত বাংলাদেশ ব্যাংকের টিএম (ট্রানজেকশন মনিটরিং) মডিউলের মাধ্যমে রিপোর্ট করতে হবে।
বাংলাদেশ ব্যাংকের পরিচালক (এফইপিডি-১) ড. মো. আবু বক্কার সিদ্দিকর সই করা সার্কুলারটি অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com