শিরোনাম
ক্রেডিট কার্ডে সরাসরি কেনা যাবে বিদেশি এয়ারলাইনসের টিকিট সিগারেটে দাম বাড়িয়েও ৩ হাজার কোটি রাজস্ব ঘাটতি, কারণ খতিয়ে দেখার তাগিদ আল-আরাফাহ ইসলামী ব্যাংকের পর্ষদ সভা অনুষ্ঠিত ইউসিবির ‘ভিসা একসেপ্ট’: স্মার্টফোনেই কার্ডের পেমেন্ট নেবেন বিক্রেতারা বাংলা কিউআরে লেনদেনে বড় সুখবর ঢাকার আকাশ আংশিক মেঘলা, রাতে কমতে পারে তাপমাত্রা পটুয়াখালী অঞ্চলে পপুলার লাইফের ২ কোটি ৮৭ লক্ষ ৬২ হাজার টাকার বীমা দাবী পরিশোধ ১২ হাজার কোটি টাকার ডিপোজিট অর্জনের মাইলফলক উদযাপন করেছে মধুমতি ব্যাংক দখল ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ডিজিটাল উদ্ভাবনে প্রজেক্ট অব দ্য ইয়ার পুরস্কার পেল ইউসিবি

রূপালী ব্যাংক ও গ্রামীণফোনের মধ্যে চুক্তি স্বাক্ষর

  • Update Time : Wednesday, September 23, 2026
দেশের অন্যতম বৃহৎ বাণিজ্যিক ব্যাংক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি ও দেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর দিলকুশায় রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম এবং গ্রামীণফোনের চিফ বিজনেস অফিসার ড. আসিফ নাইমুর রশীদ চুক্তি হস্তান্তর করেন।
অনুষ্ঠানে রূপালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার ও হাসান তানভীর এবং মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহজাহান চৌধুরী উপস্থিত ছিলেন। গ্রামীণফোনের পক্ষে উপস্থিত ছিলেন হেড অব এমার্জিং অ্যাকাউন্টস এস. এম. জাহেদুল আরেফিন, হেড অব প্রোডাক্ট, পার্টনারশিপস অ্যান্ড অপারেশনস মো. মাহবুবুল আলম ভূঁইয়া এবং স্ট্র্যাটেজিক অ্যাকাউন্ট ম্যানেজার মো. মাসুদ রানা।
রূপালী ব্যাংকের পক্ষে চীফ ইনফরমেশন টেকনোলজি অফিসার মো. অহিদুল ইসলাম সরকার ও গ্রামীনফোনের পক্ষে ঢাকা সাউথের হেড অব এমার্জিং অ্যাকাউন্টস হিমাদ্রি শেখর দাস  চুক্তিতে স্বাক্ষর করেন।
এ চুক্তির মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হবে এবং গ্রাহকদের জন্য উন্নত ও আধুনিক সেবা প্রদানের ক্ষেত্রে নতুন সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি ডিজিটাল সেবা সম্প্রসারণ ও গ্রাহকসেবার মানোন্নয়নে এ অংশীদারিত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com