শিরোনাম
ক্রেডিট কার্ডে সরাসরি কেনা যাবে বিদেশি এয়ারলাইনসের টিকিট সিগারেটে দাম বাড়িয়েও ৩ হাজার কোটি রাজস্ব ঘাটতি, কারণ খতিয়ে দেখার তাগিদ আল-আরাফাহ ইসলামী ব্যাংকের পর্ষদ সভা অনুষ্ঠিত ইউসিবির ‘ভিসা একসেপ্ট’: স্মার্টফোনেই কার্ডের পেমেন্ট নেবেন বিক্রেতারা বাংলা কিউআরে লেনদেনে বড় সুখবর ঢাকার আকাশ আংশিক মেঘলা, রাতে কমতে পারে তাপমাত্রা পটুয়াখালী অঞ্চলে পপুলার লাইফের ২ কোটি ৮৭ লক্ষ ৬২ হাজার টাকার বীমা দাবী পরিশোধ ১২ হাজার কোটি টাকার ডিপোজিট অর্জনের মাইলফলক উদযাপন করেছে মধুমতি ব্যাংক দখল ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ডিজিটাল উদ্ভাবনে প্রজেক্ট অব দ্য ইয়ার পুরস্কার পেল ইউসিবি

আইসিটি ও গ্রিন শিল্পে পুনঃ অর্থায়ন সুবিধা: বাংলাদেশ ব্যাংকের সাথে ডাচ-বাংলা ব্যাংকের চুক্তি

  • Update Time : Tuesday, September 22, 2026

আইসিটি খাতের উন্নয়ন এবং পরিবেশবান্ধব কারখানা ও শিল্প প্রতিষ্ঠান নির্মাণে গ্রাহকদের স্বল্প সুদে ঋণ সুবিধা দিতে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে অংশগ্রহণ চুক্তি করেছে ডাচ-বাংলা ব্যাংক পিএলসি।

এ লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের সাস্টেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের সঙ্গে দুটি পৃথক অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর করেছে ব্যাংকটি। চুক্তির আওতায় ‘গ্রিন ফ্যাক্টরি বিল্ডিং ও গ্রিন ইন্ডাস্ট্রিজ পুনঃঅর্থায়ন স্কিম’ এবং ‘আইসিটি খাত উন্নয়ন পুনঃঅর্থায়ন স্কিম’-এর সুবিধা পাবেন সংশ্লিষ্ট গ্রাহকরা।

চুক্তিতে বাংলাদেশ ব্যাংকের সাস্টেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক এ. কে. এম. নুরুননবী এবং ডাচ-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ এহতেশামূল হক খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চুক্তি অনুযায়ী, গ্রিন ফ্যাক্টরি বিল্ডিং ও গ্রিন ইন্ডাস্ট্রিজ পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় পরিবেশবান্ধব কারখানা ও ভবন নির্মাণে অর্থায়ন করা হবে। এর মাধ্যমে পরিবেশবান্ধব অবকাঠামো নির্মাণকে উৎসাহিত করার পাশাপাশি রপ্তানি সক্ষমতা বাড়ানো এবং পরিবেশ দূষণ কমানোর উদ্যোগ নেওয়া হবে।

বাংলাদেশ ব্যাংকের এ স্কিমে মোট ১ হাজার কোটি টাকার ঘূর্ণায়মান তহবিল রয়েছে। এর আওতায় একজন একক গ্রাহক ৫ শতাংশ সুদে সর্বোচ্চ ১০০ কোটি টাকা পর্যন্ত ঋণ সুবিধা পেতে পারবেন।

অন্যদিকে, আইসিটি খাত উন্নয়ন পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় উন্নয়ন পরিকল্পনায় অগ্রাধিকারপ্রাপ্ত আইসিটি খাত ও এর উপখাতের উদ্যোক্তাদের অর্থায়নের সুযোগ থাকবে। হাই-টেক পার্ক, সফটওয়্যার টেকনোলজি পার্কে উৎপাদিত পণ্য ও সেবা এবং আইসিটি খাতের নারী উদ্যোক্তাদের এ স্কিমের আওতায় অগ্রাধিকার দেওয়া হবে।

এই স্কিমের আওতায়ও মোট ১ হাজার কোটি টাকার ঘূর্ণায়মান তহবিল রয়েছে। একজন গ্রাহক ৪ শতাংশ সুদে সর্বোচ্চ ৫০ কোটি টাকা পর্যন্ত ঋণ সুবিধা নিতে পারবেন।

ডাচ-বাংলা ব্যাংকের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের এ অংশগ্রহণ চুক্তির ফলে আইসিটি খাতের উদ্যোক্তা এবং পরিবেশবান্ধব শিল্প স্থাপনে আগ্রহী গ্রাহকদের জন্য স্বল্প সুদের পুনঃঅর্থায়ন সুবিধা পাওয়ার সুযোগ তৈরি হলো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com