এবি ব্যাংক পিএলসি.-এর জিঞ্জিরা শাখা সম্প্রতি ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জের আগানগর এলাকার শহীদ দেলোয়ার হোসেন রোডসংলগ্ন সেঞ্চুরী সিটি কমপ্লেক্সে স্থানান্তরিত হয়েছে।
এবি ব্যাংকের চেয়ারম্যান মো. ফজলুর রহমান আধুনিক ব্যাংকিং সুবিধাসম্পন্ন এ শাখাটির উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আদিল চৌধুরী।
এছাড়া, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ রিয়াজুল ইসলাম, জেড এম বাবর খান, ব্যাংকের সম্মানিত গ্রাহকগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তাগণ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।