শিরোনাম
ক্রেডিট কার্ডে সরাসরি কেনা যাবে বিদেশি এয়ারলাইনসের টিকিট সিগারেটে দাম বাড়িয়েও ৩ হাজার কোটি রাজস্ব ঘাটতি, কারণ খতিয়ে দেখার তাগিদ আল-আরাফাহ ইসলামী ব্যাংকের পর্ষদ সভা অনুষ্ঠিত ইউসিবির ‘ভিসা একসেপ্ট’: স্মার্টফোনেই কার্ডের পেমেন্ট নেবেন বিক্রেতারা বাংলা কিউআরে লেনদেনে বড় সুখবর ঢাকার আকাশ আংশিক মেঘলা, রাতে কমতে পারে তাপমাত্রা পটুয়াখালী অঞ্চলে পপুলার লাইফের ২ কোটি ৮৭ লক্ষ ৬২ হাজার টাকার বীমা দাবী পরিশোধ ১২ হাজার কোটি টাকার ডিপোজিট অর্জনের মাইলফলক উদযাপন করেছে মধুমতি ব্যাংক দখল ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ডিজিটাল উদ্ভাবনে প্রজেক্ট অব দ্য ইয়ার পুরস্কার পেল ইউসিবি

সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদকে বিআইএফ’র শুভেচ্ছা

  • Update Time : Thursday, September 17, 2026

বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) প্রেসিডেন্ট সাঈদ আহমেদ জাতীয় সংসদের জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম (বিআইএফ)।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিআইএফের পক্ষ থেকে আয়োজিত এক অনুষ্ঠানে সংগঠনের প্রেসিডেন্ট ও পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা বিএম ইউসুফ আলীর নেতৃত্বে নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। সাঈদ আহমেদ শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য।

এ সময় বিআইএফ নেতৃবৃন্দ নতুন দায়িত্বে তার সাফল্য কামনা করেন। তারা আশা প্রকাশ করেন, তার নেতৃত্ব ও অভিজ্ঞতা জনপ্রশাসন ব্যবস্থাকে আরও কার্যকর, জবাবদিহিমূলক ও জনবান্ধব করতে ভূমিকা রাখবে।

শুভেচ্ছা বিনিময়কালে দেশের বীমা খাতের বিভিন্ন বিষয় নিয়েও মতবিনিময় হয়। বীমা শিল্পের উন্নয়ন ও এ খাতে জনআস্থা বাড়াতে সংশ্লিষ্ট পক্ষগুলোর সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিআইএফের জয়েন্ট সেক্রেটারি জেনারেল ও জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান, বাংলাদেশ কো-অপারেটিভ ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. নূরে আলম সিদ্দিকী, বিআইএফের সাংগঠনিক সম্পাদক ও রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ড. একেএম সারোয়ার জাহান জামীল এবং নির্বাহী সদস্য ও এশিয়া ইন্স্যুরেন্স পিএলসির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. ইমাম শাহীন।

এ ছাড়া উপস্থিত ছিলেন ঢাকা ইন্স্যুরেন্স পিএলসির মুখ্য নির্বাহী কর্মকর্তা বায়েজিদ মুজতবা সিদ্দিকী এবং নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্স পিএলসির মুখ্য নির্বাহী কর্মকর্তা চৌধুরী গোলাম ফারুক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com