শিরোনাম
ক্রেডিট কার্ডে সরাসরি কেনা যাবে বিদেশি এয়ারলাইনসের টিকিট সিগারেটে দাম বাড়িয়েও ৩ হাজার কোটি রাজস্ব ঘাটতি, কারণ খতিয়ে দেখার তাগিদ আল-আরাফাহ ইসলামী ব্যাংকের পর্ষদ সভা অনুষ্ঠিত ইউসিবির ‘ভিসা একসেপ্ট’: স্মার্টফোনেই কার্ডের পেমেন্ট নেবেন বিক্রেতারা বাংলা কিউআরে লেনদেনে বড় সুখবর ঢাকার আকাশ আংশিক মেঘলা, রাতে কমতে পারে তাপমাত্রা পটুয়াখালী অঞ্চলে পপুলার লাইফের ২ কোটি ৮৭ লক্ষ ৬২ হাজার টাকার বীমা দাবী পরিশোধ ১২ হাজার কোটি টাকার ডিপোজিট অর্জনের মাইলফলক উদযাপন করেছে মধুমতি ব্যাংক দখল ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ডিজিটাল উদ্ভাবনে প্রজেক্ট অব দ্য ইয়ার পুরস্কার পেল ইউসিবি

বাংলাদেশ ব্যাংক ও আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের মধ্যে চামড়া শিল্পে প্রাক-অর্থায়ন চুক্তি স্বাক্ষর

  • Update Time : Wednesday, September 16, 2026

দেশের চামড়া ও চামড়াজাত শিল্পের বিকাশ ও উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের নিজস্ব তহবিলের আওতায় স্বল্প মুনাফায় ও সহজ শর্তে বিনিয়োগ সুবিধা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক ও আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি-এর মধে ২,০০০ কোটি টাকার প্রাক-অর্থায়ন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ১৬ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. আনিছুর রহমান।

বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের পরিচালক মো. জবদুল ইসলাম এবং আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক মো. রাফাত উল্লা খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. মজিবুর রহমান শেখ।

এছাড়াও বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ সাদ্দাম হোসেন চৌধুরী, যুগ্মপরিচালক মোহাম্মদ মাসুদুর রহমান ও আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও হেড অব এগ্রিকালচার বিজনেস ও রিফাইন্যান্স ইউনিট শেখ আসাদুল হক উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ব্যাংকের নিজস্ব তহবিলের আওতায় গঠিত এ প্রাক-অর্থায়ন স্কিমের মাধ্যমে চামড়া ও চামড়াজাত শিল্প খাতে প্রয়োজনীয় অর্থায়ন সুবিধা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে।

এর ফলে এ খাতের উদ্যোক্তাদের অর্থায়নের সুযোগ সম্প্রসারিত হবে এবং শিল্পটির উৎপাদন ও ব্যবসায়িক কার্যক্রম আরও গতিশীল করার সুযোগ সৃষ্টি হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com