শিরোনাম
মিউচুয়াল ফান্ডের প্রসারে লাইসেন্সধারী এজেন্ট চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে: বিএসইসি চেয়ারম্যান ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস নোয়াখালী ও কুমিল্লা অঞ্চল নিয়ে ডাচ্-বাংলা ব্যাংকের স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত লিন্ডেবিডির বোর্ড সভা ১৫ অক্টোবর বিশ্ববাজারে বাড়লো স্বর্ণের দাম টানা দুই প্রান্তিকে কমলো নতুন বিদেশি বিনিয়োগ, চাপে ব্যাংক খাত শাহ্জালাল ইসলামী ব্যাংক এবং তুরাগ অ্যাকটিভের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত দরপতনের শীর্ষে মিউচুয়াল ফান্ড বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে মারুবেনি করপোরেশনকে প্রধানমন্ত্রীর আহ্বান নাভানা ফার্মার বোর্ড সভা ১৫ অক্টোব

ডিএসই কর্মকর্তার বিরুদ্ধে নারী কর্মীর গুরুতর অভিযোগ

  • Update Time : Tuesday, September 15, 2026

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এক কর্মকর্তার বিরুদ্ধে সাবেক এক নারী কর্মীকে শ্লীলতাহানি ও হয়রানির অভিযোগে মামলা হয়েছে। ওই নারী অভিযোগ করেছেন, বিভিন্ন সময়ে তাকে প্রেমের প্রস্তাব দেওয়ার পাশাপাশি অশ্লীল ভাষায় কথা বলতেন অভিযুক্ত কর্মকর্তা। প্রস্তাবে রাজি না হওয়ায় তার প্রতি ক্ষিপ্ত হয়ে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল বলেও অভিযোগ করেছেন তিনি।

মরিয়ম আক্তার নামের ওই সাবেক কর্মী গত ২৪ আগস্ট খিলক্ষেত থানায় অভিযোগ করেন। তার অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ১০ ধারায় মামলা করা হয়েছে। মামলায় ডিএসইর মানবসম্পদ বিভাগের প্রশাসনিক কর্মকর্তা ও এজিএম মো. নাসির উদ্দিন রেজাকে অভিযুক্ত করা হয়েছে।

খিলক্ষেত থানার প্রাথমিক তথ্য বিবরণী অনুযায়ী, মামলার অভিযোগে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানির কথা বলা হয়েছে। ঘটনাস্থল হিসেবে খিলক্ষেতের নিকুঞ্জ-২ এলাকার ডিএসই টাওয়ারের লিফটের কথা উল্লেখ করা হয়েছে।

মামলার অভিযোগে মরিয়ম আক্তার জানান, তিনি প্রায় ১৬ বছর ডিএসইর নিকুঞ্জ-২ শাখায় চাকরি করেছেন। ২০২২ সালে স্বামীর সঙ্গে তার বিবাহবিচ্ছেদ হয়। এরপর দুই সন্তান নিয়ে চাকরির আয়ের ওপর নির্ভর করে পরিবারের ব্যয় নির্বাহ করছিলেন তিনি।

অভিযোগ অনুযায়ী, বিবাহবিচ্ছেদের পর নাসির উদ্দিন বিভিন্ন সময়ে তাকে প্রেমের প্রস্তাব দেন। তিনি ওই প্রস্তাবে রাজি না হওয়ায় ২০১৮ সাল থেকে অভিযুক্ত কর্মকর্তা তার প্রতি ক্ষিপ্ত ছিলেন বলে অভিযোগ করেন মরিয়ম। চাকরিতে থাকা অবস্থায় তাকে মুঠোফোনে ফোন ও এসএমএসের মাধ্যমে বিভিন্ন ধরনের অশ্লীল ভাষায় কথা বলার অভিযোগও করেছেন তিনি।

মরিয়মের আরও অভিযোগ, একপর্যায়ে নাসির উদ্দিন মতিঝিল অফিসে কর্মরত থাকার সময় তাকে ডেকে নিয়ে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানি করেন। পরে বিষয়টি তিনি ডিএসইর বিভাগীয় ইনচার্জ শফিকুর রহমান এবং মনিটরিং, কমপ্লায়েন্স অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগের সহকর্মী সুম্মিতা রানী সাহাকে জানান। অভিযোগের পর ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি নিয়ে আলোচনা ও বিচার করেন বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, পরবর্তী সময়ে ডিএসইর কার্যালয় মতিঝিল থেকে খিলক্ষেতের নিকুঞ্জ-২ এলাকায় স্থানান্তরিত হলে নাসির উদ্দিন তার প্রতি আরও ক্ষিপ্ত হন। একপর্যায়ে তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার জন্য তালিকায় নাম দেওয়া হয় এবং পরে তিনি চাকরি থেকে অব্যাহতি পান বলে অভিযোগ করেছেন মরিয়ম।

মামলার এজাহারে সর্বশেষ ঘটনার তারিখ হিসেবে ২০২৬ সালের ১ এপ্রিল উল্লেখ করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, ওই দিন দুপুর সাড়ে ১টার দিকে নিকুঞ্জ-২-এর রোড ২১-এর ডিএসই টাওয়ারের লিফটে মরিয়মকে দেখে নাসির উদ্দিন অশ্লীল ভাষায় গালাগাল করেন। এরপর তার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ করেন তিনি।

মরিয়মের চিৎকারে আশপাশের অফিসের লোকজন এগিয়ে এলে নাসির উদ্দিন সেখান থেকে চলে যান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

অভিযোগকারী আরও জানান, ঘটনার পর তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। পরে পরিচিত ব্যক্তিদের সঙ্গে আলোচনা ও পরামর্শের পর থানায় অভিযোগ করেন। এ কারণে মামলা করতে কিছুটা বিলম্ব হয়েছে বলে দাবি করেছেন তিনি।

তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত মো. নাসির উদ্দিন রেজার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা ও ঘটনার প্রকৃত পরিস্থিতি তদন্তের মাধ্যমে নির্ধারিত হবে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com