শিরোনাম
মিউচুয়াল ফান্ডের প্রসারে লাইসেন্সধারী এজেন্ট চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে: বিএসইসি চেয়ারম্যান ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস নোয়াখালী ও কুমিল্লা অঞ্চল নিয়ে ডাচ্-বাংলা ব্যাংকের স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত লিন্ডেবিডির বোর্ড সভা ১৫ অক্টোবর বিশ্ববাজারে বাড়লো স্বর্ণের দাম টানা দুই প্রান্তিকে কমলো নতুন বিদেশি বিনিয়োগ, চাপে ব্যাংক খাত শাহ্জালাল ইসলামী ব্যাংক এবং তুরাগ অ্যাকটিভের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত দরপতনের শীর্ষে মিউচুয়াল ফান্ড বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে মারুবেনি করপোরেশনকে প্রধানমন্ত্রীর আহ্বান নাভানা ফার্মার বোর্ড সভা ১৫ অক্টোব

পুঁজিবাজারে বর্তমান পরিস্থিতি নিয়ে ডিএসই-ডিবিএর জরুরি বৈঠক

  • Update Time : Tuesday, September 8, 2026

দেশের শেয়ারবাজারে সাম্প্রতিক সময়ে সূচক পতন ও লেনদেনের মন্দার কারণে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ও আস্থার সংকট তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে পুঁজিবাজারের চলমান অস্থিরতা দূর করতে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জরুরি বৈঠকে বসেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) শীর্ষ কর্মকর্তারা। সকাল ১১ টায় অনলাইনে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

সাম্প্রতিক সময়ে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্সে বড় ধরনের পতন হয়েছে। এতে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ও আস্থার সংকট তৈরি হয়েছে। এ অবস্থায় ডিএসই ও ডিবিএর জরুরি বৈঠককে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন বাজারসংশ্লিষ্টরা। বৈঠকে পুঁজিবাজারে দরপতনের কারণ, বিনিয়োগকারীদের আস্থার সংকট দূর করতে এবং বাজারে লেনদেন বাড়ানোর বিষয় নিয়ে আলোচনা হবে।

বৈঠকে কৃত্রিমভাবে শেয়ারদর ও সূচকের পতন ঠেকাতে কার্যকর পদক্ষেপ, শেয়ারের অস্বাভাবিক দরপতন রোধ, বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়ানো এবং বাজার ধরে রাখার বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। এ ছাড়া বাজার স্থিতিশীল রাখতে নিয়ন্ত্রক সংস্থার নীতিগত সহায়তা, বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধার এবং শেয়ারবাজারে স্বাভাবিক লেনদেন ফিরিয়ে আনার বিষয়েও আলোচনা হতে পারে।

জানতে চাইলে ডিএসইর পরিচালক মিনহাজ মান্নান ইমন অর্থসংবাদকে বলেন, বাজারের ইতিবাচক বিষয়গুলো ডিএসইর সদস্য প্রতিষ্ঠানগুলোকে অবহিত করতে এবং বিনিয়োগকারীদেরকে আশ্বস্থ করতে এই বৈঠক। একই সঙ্গে ইনভেস্টর প্রোটেকশন ফান্ড বিতরণ ও বন্ড মার্কেট সম্প্রসারণে পদক্ষেপের বিষয়ে আলোচনা হবে। আমরা বিনিয়োগকারীদেরকে আশ্বস্থ করতে চাই ডিএসইর সার্ভেইলেন্স আরো কতটা বিনিয়োগবান্ধব করা যায় সেই প্রচেষ্টা অব্যাহত আছে।

তবে এই বৈঠকের বিষয়ে জানতে ডিবিএর প্রেসিডেন্ট সাইফুল ইসলামের মন্তব্য জানতে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।

এদিকে সাম্প্রতিক দরপতনের পর বাজারে বিনিয়োগকারীদের আস্থা কতটা ফিরিয়ে আনা যায় এবং পুঁজিবাজারের স্থিতিশীলতা রক্ষায় নতুন কোনো নিয়ম বা নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয় কি না এখন সেদিকেই নজর রাখছেন বিনিয়োগকারীরা।

বর্তমান পরিস্থিতিতে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি বলে সংশ্লিষ্ঠরা মনে করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com