শিরোনাম
রপ্তানি বহুমুখীকরণে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে পূবালী ব্যাংক ‘ইন্টারনাল পলিটিক্স নিয়ে আমরা কিছু বলতে চাই না’ নিলামের আড়ালে ১২ কোটি টাকার গাড়ি, কাস্টমসের হাতে আটক আন্তর্জাতিক মানের আর্থিক প্রতিবেদন নিশ্চিত করতে ইউসিবির নতুন উদ্যোগ বোর্ডের অনুমোদন ছাড়া শিক্ষক বরখাস্তের সিদ্ধান্ত কার্যকর নয়: হাইকোর্ট উত্তরবঙ্গের কৃষি উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের সাথে এবি ব্যাংকের চুক্তি স্বাক্ষর মন্ত্রিসভায় নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল সর্বোচ্চ ১৪২ শতাংশ যমুনা ব্যাংকের লভ্যাংশ বিতরণ ই-গভর্ন্যান্সে ডিজিটাল সেবার প্রতিশ্রুতি, বাস্তবে হয়রানি ও ম্যানুয়াল তিন দিন বাড়তে পারে তিস্তা-ধরলা-দুধকুমারের পানি

উত্তরবঙ্গের কৃষি উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের সাথে এবি ব্যাংকের চুক্তি স্বাক্ষর

  • Update Time : Tuesday, September 1, 2026

এবি ব্যাংক পিএলসি. সম্প্রতি দেশের উত্তরবঙ্গে (রাজশাহী ও রংপুর বিভাগ) কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক উন্নয়ন কেন্দ্র গড়ে তোলার লক্ষ্যে ৩,০০০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলের আওতায় বাংলাদেশ ব্যাংকের সাথে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে।

বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে উক্ত চুক্তিতে এবি ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) জেড এম বাবর খান এবং বাংলাদেশ ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন কৃষি ঋণ বিভাগ-২-এর পরিচালক এ কে এম সাইদুজ্জামান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।

এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ-২-এর অতিরিক্ত পরিচালক জয়নাল আবেদীন, এবি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার ইফতেখার এনাম আওয়ালসহ উভয় প্রতিষ্ঠানের ঊধ্বর্তন কর্মকর্তাবৃন্দ।

এই চুক্তির আওতায় এবি ব্যাংক উত্তরবঙ্গের জেলাসমূহের কৃষকগণ, কৃষি উদ্যোক্তাসহ সিএমএসএমই খাতে স্বল্প সুদে ও সহজ শর্তে ঋণ বিতরণ করবে। একইসাথে গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com