শিরোনাম
ই-গভর্ন্যান্সে ডিজিটাল সেবার প্রতিশ্রুতি, বাস্তবে হয়রানি ও ম্যানুয়াল তিন দিন বাড়তে পারে তিস্তা-ধরলা-দুধকুমারের পানি সন্তানদের শেয়ার উপহার দিচ্ছেন মার্কেন্টাইল ব্যাংকের পৃষ্ঠপোষক দেশের বাজারে সোনার দাম কমাল বাজুস অগ্রণী ব্যাংকের পর্ষদে বড় রদবদল, ৪ নতুন পরিচালক নিয়োগ ‘অপরাজিত ২৪ ফাউন্ডেশনকে’ এনসিসি ব্যাংকের ১ কোটি ৫০ লাখ টাকা অনুদান ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ৫৬৩৫৬২ শেয়ার বিক্রি সম্পন্ন নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যা-ভূমিধস, নিহত ৭৫০ ছাড়াল; নিখোঁজ ৩ হাজারের বেশি মাইডাস ফাইন্যান্সিংয়ের ৩ বাণিজ্যিক সম্পদ বিক্রির সিদ্ধান্ত পূবালী ব্যাংকের ‘ক্রেডিট কার্ড ও অন্যান্য ব্যাংকিং পণ্য বিক্রয় ক্যাম্পেইন’ এর উদ্বোধন

দেশের বাজারে সোনার দাম কমাল বাজুস

  • Update Time : Monday, August 31, 2026

দেশের বাজারে সোনার দাম কমা‌নোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের দাম প্রতি ভরিতে সর্বোচ্চ ৪ হাজার ৩৭৪ টাকা পর্যন্ত কমা‌নো হয়েছে

সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টা থেকে সোনার এই নতুন দাম কার্যকর করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, আজ সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির এক বৈঠকে এই নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন মূল্য তালিকা অনুযায়ী, এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণালঙ্কারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৬ হাজার ২৫৪ টাকা। যা গতকাল ছিল ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা।

২১ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৫ হাজার ৬৪০ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা এখন থেকে বিক্রি হবে এক লাখ ৯৩ হাজার ৭৩৯ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার নতুন দাম ১ লাখ ৫৮ হাজার ২৮০ টাকা।

সোনার দামের সঙ্গে কমানো হয়েছে রুপার দামও। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ১৩২ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৯৫৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ২০৮ টাকা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com