শিরোনাম
নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যা-ভূমিধস, নিহত ৭৫০ ছাড়াল; নিখোঁজ ৩ হাজারের বেশি মাইডাস ফাইন্যান্সিংয়ের ৩ বাণিজ্যিক সম্পদ বিক্রির সিদ্ধান্ত পূবালী ব্যাংকের ‘ক্রেডিট কার্ড ও অন্যান্য ব্যাংকিং পণ্য বিক্রয় ক্যাম্পেইন’ এর উদ্বোধন পূবালী ব্যাংকের চট্টগ্রাম দক্ষিণ অঞ্চলের ৩য় ব্যবস্থাপক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত পদ্মা ইসলামী লাইফের জীবন বীমা তহবিলের ঘাটতি বেড়ে ৩২৭ কোটি টাকা ঢাকার বাতাস আজ ‘সহনীয়’ ওয়ালটনের ১৮০% নগদ, ১০% স্টক লভ্যাংশ ঘোষণা ঢাকার যানজট নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক, আসছে অটোরিকশা চলাচলে নীতিমালা বিশ্ববাজারে লাগাতার কমছে তেলের দাম হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিল ইরান

পূবালী ব্যাংকের ‘ক্রেডিট কার্ড ও অন্যান্য ব্যাংকিং পণ্য বিক্রয় ক্যাম্পেইন’ এর উদ্বোধন

  • Update Time : Sunday, August 30, 2026

পূবালী ব্যাংক পিএলসি, ধানমন্ডি শাখার আয়োজনে ‘ক্রেডিট কার্ড ও অন্যান্য ব্যাংকিং পণ্য বিক্রয় ক্যাম্পেইন’ এর উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রতি বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট-এর (বিআইএম) মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ক্যাম্পেইনটির উদ্বোধন করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট-এর মহাপরিচালক এমডি সেলিম উল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি’র জেনারেল ম্যানেজার ও আঞ্চলিক প্রধান এ. কে. এম. আব্দুর রকিব।

অনুষ্ঠানে পূবালী ব্যাংক পিএলসি বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট-এর সকল কর্মকর্তা-কর্মচারীর জন্য লাইফটাইম ফ্রি ক্রেডিট কার্ড সুবিধা ঘোষণা করে।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পূবালী ব্যাংক পিএলসি’র কার্ড বিজনেস ডিভিশনের ডিজিএম ও বিভাগীয় প্রধান এন. এম. ফিরোজ কামাল এবং ধানমন্ডি শাখার উপ-মহাব্যবস্থাপক ও শাখা প্রধান নিগার সুলতানা।

অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

ক্যাম্পেইনের মাধ্যমে গ্রাহকদের মাঝে ডিজিটাল ব্যাংকিং, ক্রেডিট কার্ড ও অন্যান্য খুচরা ব্যাংকিং পণ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করবে পূবালী ব্যাংক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com