শিরোনাম
বিশ্ববাজারে লাগাতার কমছে তেলের দাম হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিল ইরান বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মার্কেন্টাইল ব্যাংকের অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর ক্রিকেটের উন্নয়নে ওয়ালটনের অব্যাহত সহযোগিতা প্রত্যাশা বিসিবি সভাপতি তামিম ইকবালের ডাচ্-বাংলা ব্যাংকের অনুমোদিত মূলধন বেড়েছে ঋণ জালিয়াতি ও সম্পদ অপব্যবহার ঠেকাতে ১০ হাজার মামলা করেছে সম্মিলিত ইসলামী ব্যাংক দরবৃদ্ধির শীর্ষে ফাইন ফুডস সিটি ব্যাংক পারপেচুয়াল বন্ডের অর্ধবার্ষিকের কুপন রেট ঘোষণা পরিচালনা পর্ষদের তালিকা প্রকাশ করলো নাভানা ফার্মা ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মার্কেন্টাইল ব্যাংকের অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর

  • Update Time : Friday, August 28, 2026

মার্কেন্টাইল ব্যাংক পিএলসি আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ৪১ হাজার কোটি টাকার প্রাক ও পুনঃঅর্থায়ন প্যাকেজে অংশগ্রহণ করতে একটি চুক্তি স্বাক্ষর করেছে।

ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট কর্তৃক আয়োজিত এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মোঃ কবির আহমেদ ও মোঃ সারোয়ার হোসেন; এক্সিকিউটিভ ডিরেক্টর মোঃ এনামুল করিম খান ও মোঃ আবুল বাশার; সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্টের পরিচালক মোঃ আব্দুল মান্নান। মার্কেন্টাইল ব্যাংকের পক্ষে এসময় উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান, উপব্যবস্থাপনা পরিচালক অসীম কুমার সাহা এবং ট্রেজারি বিভাগের প্রধান মোঃ হাসানুজ্জামান বক্সী।

এই চুক্তির আওতায় বাংলাদেশ ব্যাংক তিন বছরের জন্য মার্কেন্টাইল ব্যাংকের উদ্বৃত্ত তারল্য থেকে ৩০০ কোটি টাকার তহবিল সংগ্রহ করবে। এই অর্থ দেশের গ্রামীণ অর্থনীতি শক্তিশালীকরণ, কৃষি সম্প্রসারণ ও রপ্তানি বহুমুখীকরণে ব্যবহৃত হবে। এই ফান্ডের মাধ্যমে দেশের এসএমই খাতকে শক্তিশালী করাই মূল লক্ষ্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com