শিরোনাম
বিশ্ববাজারে লাগাতার কমছে তেলের দাম হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিল ইরান বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মার্কেন্টাইল ব্যাংকের অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর ক্রিকেটের উন্নয়নে ওয়ালটনের অব্যাহত সহযোগিতা প্রত্যাশা বিসিবি সভাপতি তামিম ইকবালের ডাচ্-বাংলা ব্যাংকের অনুমোদিত মূলধন বেড়েছে ঋণ জালিয়াতি ও সম্পদ অপব্যবহার ঠেকাতে ১০ হাজার মামলা করেছে সম্মিলিত ইসলামী ব্যাংক দরবৃদ্ধির শীর্ষে ফাইন ফুডস সিটি ব্যাংক পারপেচুয়াল বন্ডের অর্ধবার্ষিকের কুপন রেট ঘোষণা পরিচালনা পর্ষদের তালিকা প্রকাশ করলো নাভানা ফার্মা ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭

সিটি ব্যাংক পারপেচুয়াল বন্ডের অর্ধবার্ষিকের কুপন রেট ঘোষণা

  • Update Time : Thursday, August 27, 2026

পুঁজিবাজারে তালিকাভুক্ত সিটি ব্যাংক পারপেচুয়াল বন্ড অর্ধবার্ষিক সময়ের জন্য ১০ শতাংশ হারে কুপন রেট ঘোষণা করেছে। ১ সেপ্টেম্বর থেকে আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি সময়ের জন্য এ কুপন রেট প্রযোজ্য হবে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এই কুপন রেট ঘোষণা করেছে বন্ডটির ইস্যুয়ার সিটি ব্যাংক পিএলসি।

২০২২ সালের ২০ জুন ডিএসইতে তালিকাভুক্ত হয় সিটি ব্যাংক লিমিটেডের ৪০০ কোটি টাকার এ পারপেচুয়াল বন্ড। আগের বছরের ২৩ জুন নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭২৯তম কমিশন সভায় এ বন্ডের অনুমোদন দেওয়া হয়। এর আগে এ বন্ড ইস্যুর প্রস্তাবে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নেয় সিটি ব্যাংক।

বন্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ লাখ টাকা। সরকারি আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক, ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান, বিমা কোম্পানি, সমবায় সমিতি, সংগঠন, ট্রাস্টসহ যোগ্য বিনিয়োগকারীদের কাছে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বন্ডটি ইস্যু করা হয়েছে। বন্ড বিক্রির মাধ্যমে উত্তোলিত অর্থ দিয়ে ব্যাংকটির অ্যাডিশনাল টিয়ার-ওয়ান মূলধন ভিত্তি শক্তিশালী করার কথা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com