শিরোনাম
মিউচুয়াল ফান্ডের প্রসারে লাইসেন্সধারী এজেন্ট চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে: বিএসইসি চেয়ারম্যান ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস নোয়াখালী ও কুমিল্লা অঞ্চল নিয়ে ডাচ্-বাংলা ব্যাংকের স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত লিন্ডেবিডির বোর্ড সভা ১৫ অক্টোবর বিশ্ববাজারে বাড়লো স্বর্ণের দাম টানা দুই প্রান্তিকে কমলো নতুন বিদেশি বিনিয়োগ, চাপে ব্যাংক খাত শাহ্জালাল ইসলামী ব্যাংক এবং তুরাগ অ্যাকটিভের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত দরপতনের শীর্ষে মিউচুয়াল ফান্ড বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে মারুবেনি করপোরেশনকে প্রধানমন্ত্রীর আহ্বান নাভানা ফার্মার বোর্ড সভা ১৫ অক্টোব

পরিচালনা পর্ষদের তালিকা প্রকাশ করলো নাভানা ফার্মা

  • Update Time : Thursday, August 27, 2026

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি নাভানা ফার্মাসিউটিক্যালস পিএলসি বর্তমান পরিচালনা পর্ষদের সদস্যদের তালিকা প্রকাশ করেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুযায়ী নাভানা ফার্মাসিউটিক্যালস সদস্যদের তালিকা প্রকাশ করলো।

বিএসইসির ১৮ জুন ২০২৬ তারিখের নির্দেশনা অনুযায়ী নাভানা ফার্মাসিউটিক্যালসের পরিচালনা পর্ষদের ৬৪তম সভা স্থগিত করা হয়েছে। নির্দেশনাটির রেফারেন্স নম্বর হলো BSEC/ICSD/SRIC/2026-313/part-03/123।

একই সঙ্গে ৬৩তম পর্ষদ সভায় থাকা পরিচালনা পর্ষদের কাঠামোই বহাল রাখার নির্দেশ দিয়েছে বিএসইসি।

এর পরিপ্রেক্ষিতে ৬৩তম পর্ষদ সভার কাঠামো অনুযায়ী নাভানা ফার্মাসিউটিক্যালসের বর্তমান পরিচালনা পর্ষদে রয়েছেন চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক সাইকা মাজেদ, ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ড. জোনায়েদ শফিক, পরিচালক ড. সৈয়দ আহমেদ, পরিচালক জাভেদ কায়সার আলী, পরিচালক তারানা আহমেদ এবং পরিচালক মাসুমা পারভিন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com