শিরোনাম
মিউচুয়াল ফান্ডের প্রসারে লাইসেন্সধারী এজেন্ট চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে: বিএসইসি চেয়ারম্যান ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস নোয়াখালী ও কুমিল্লা অঞ্চল নিয়ে ডাচ্-বাংলা ব্যাংকের স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত লিন্ডেবিডির বোর্ড সভা ১৫ অক্টোবর বিশ্ববাজারে বাড়লো স্বর্ণের দাম টানা দুই প্রান্তিকে কমলো নতুন বিদেশি বিনিয়োগ, চাপে ব্যাংক খাত শাহ্জালাল ইসলামী ব্যাংক এবং তুরাগ অ্যাকটিভের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত দরপতনের শীর্ষে মিউচুয়াল ফান্ড বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে মারুবেনি করপোরেশনকে প্রধানমন্ত্রীর আহ্বান নাভানা ফার্মার বোর্ড সভা ১৫ অক্টোব

সাউথইস্ট ব্যাংকের ৭৯৭তম পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিত

  • Update Time : Thursday, August 20, 2026

সাউথইস্ট ব্যাংক পিএলসির ৭৯৭তম পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ব্যাংকের বোর্ড রুমে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের প্রতিষ্ঠাতা ও বর্তমান চেয়ারম্যান এম. এ. কাশেম।

ব্যাংকটির চলমান ‘রূপান্তর যাত্রা’ বা ট্রান্সফরমেশন প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে এ সভাকে বিবেচনা করা হচ্ছে।

সভায় ব্যাংকের ভাইস চেয়ারপারসন রেহানা রহমান এবং পরিচালক জোসনা আরা কাশেম, দুলুমা আহমেদ, নাসির উদ্দিন আহমেদ, ইঞ্জিনিয়ার খন্দকার বদরুল হাসান, নূর নাহার তারিন এবং মো. রফিকুল ইসলাম (নমিনি পরিচালক, এশিয়া ইন্স্যুরেন্স পিএলসি) উপস্থিত ছিলেন।

এ ছাড়া স্বতন্ত্র পরিচালক ব্যারিস্টার এম. মঈন আলম ফিরোজী ও নুরজাহান বেগম সভায় অংশ নেন। পরিচালনা পর্ষদের সদস্যরা ব্যাংকের চেয়ারম্যান হিসেবে এম. এ. কাশেম পুনর্নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানান।

সভায় আরও উপস্থিত ছিলেন সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খালিদ মাহমুদ খান এবং ডেপুটি কোম্পানি সচিব মো. তৌহিদুল হক, এফসিএস।

সভায় সুশাসন, কৌশলগত প্রবৃদ্ধি ও টেকসই উন্নয়নের প্রতি ব্যাংকের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। সমন্বিত নেতৃত্ব ও অভিন্ন লক্ষ্য নিয়ে দেশের অন্যতম নির্ভরযোগ্য ও টেকসই আর্থিক প্রতিষ্ঠান হিসেবে সাউথইস্ট ব্যাংককে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন পরিচালনা পর্ষদের সদস্যরা।

ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, গ্রাহক, শেয়ারহোল্ডার ও অন্যান্য অংশীজনের জন্য আরও বেশি মূল্য সৃষ্টি এবং একটি শক্তিশালী, নির্ভরযোগ্য ও টেকসই আর্থিক প্রতিষ্ঠান হিসেবে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে পরিচালনা পর্ষদ দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com