শিরোনাম
মিউচুয়াল ফান্ডের প্রসারে লাইসেন্সধারী এজেন্ট চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে: বিএসইসি চেয়ারম্যান ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস নোয়াখালী ও কুমিল্লা অঞ্চল নিয়ে ডাচ্-বাংলা ব্যাংকের স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত লিন্ডেবিডির বোর্ড সভা ১৫ অক্টোবর বিশ্ববাজারে বাড়লো স্বর্ণের দাম টানা দুই প্রান্তিকে কমলো নতুন বিদেশি বিনিয়োগ, চাপে ব্যাংক খাত শাহ্জালাল ইসলামী ব্যাংক এবং তুরাগ অ্যাকটিভের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত দরপতনের শীর্ষে মিউচুয়াল ফান্ড বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে মারুবেনি করপোরেশনকে প্রধানমন্ত্রীর আহ্বান নাভানা ফার্মার বোর্ড সভা ১৫ অক্টোব

ন্যাশনাল হাউজিংয়ের সব শেয়ার বিক্রির ঘোষণা ইউসিবির

  • Update Time : Tuesday, August 18, 2026

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স পিএলসির করপোরেট উদ্যোক্তা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) কোম্পানিটির সব শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এই শেয়ার বিক্রির ঘোষণা দেয় তালিকাভুক্ত আর্থিক প্রতিষ্ঠানটি।

তথ্য অনুযায়ী, ইউসিবির কাছে ন্যাশনাল হাউজিংয়ের মোট ৫ লাখ ৬৩ হাজার ৫৬২টি শেয়ার রয়েছে। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে পাবলিক মার্কেটের মাধ্যমে এসব শেয়ার বিক্রি করবে ব্যাংকটি।

এদিকে চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের শেয়ারপ্রতি মুনাফায় (ইপিএস) ৫ শতাংশ বৃদ্ধি হয়েছে। আলোচ্য সময়ে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ৪৩ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৪১ পয়সা। সে হিসাবে ইপিএস বেড়েছে ২ পয়সা বা প্রায় ৫ শতাংশ।

চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ১৯ পয়সা, যা আগের বছরের একই সময়েও একই ছিল। গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭ টাকা ৯৪ পয়সা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com