শিরোনাম
মিউচুয়াল ফান্ডের প্রসারে লাইসেন্সধারী এজেন্ট চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে: বিএসইসি চেয়ারম্যান ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস নোয়াখালী ও কুমিল্লা অঞ্চল নিয়ে ডাচ্-বাংলা ব্যাংকের স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত লিন্ডেবিডির বোর্ড সভা ১৫ অক্টোবর বিশ্ববাজারে বাড়লো স্বর্ণের দাম টানা দুই প্রান্তিকে কমলো নতুন বিদেশি বিনিয়োগ, চাপে ব্যাংক খাত শাহ্জালাল ইসলামী ব্যাংক এবং তুরাগ অ্যাকটিভের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত দরপতনের শীর্ষে মিউচুয়াল ফান্ড বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে মারুবেনি করপোরেশনকে প্রধানমন্ত্রীর আহ্বান নাভানা ফার্মার বোর্ড সভা ১৫ অক্টোব

অনুমোদিত মূলধন ১ হাজার কোটি টাকা বাড়াবে সিটি ব্যাংক

  • Update Time : Sunday, August 16, 2026

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিটি ব্যাংক পিএলসির অনুমোদিত মূলধন ১ হাজার কোটি টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে ব্যাংকটির পরিচালকের সর্বোচ্চ সংখ্যা ৮ জন থেকে বাড়িয়ে ১০ জন করার প্রস্তাবও অনুমোদন করেছে পরিচালনা পর্ষদ।

রোববার (১৬ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এই তথ্য জানিয়েছে সিটি ব্যাংক কর্তৃপক্ষ। এর আগে গত ১৩ আগস্ট অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

ব্যাংকটি জানিয়েছে, অনুমোদিত মূলধন ২ হাজার কোটি টাকা থেকে বাড়িয়ে ৩ হাজার কোটি টাকা করা হবে। এই মূলধন ১০ টাকা অভিহিত মূল্যের ৩০০ কোটি সাধারণ শেয়ারে বিভক্ত থাকবে।

এ ছাড়া ব্যাংকের মেমোরেন্ডাম অব অ্যাসোসিয়েশন ও আর্টিকেলস অব অ্যাসোসিয়েশনের সংশ্লিষ্ট বিধান সংশোধনের প্রস্তাব করা হয়েছে।

প্রস্তাবগুলোতে শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে আগামী ৪ অক্টোবর বিশেষ সাধারণ সভা (ইজিএম) অনুষ্ঠিত হবে। ডিজিটাল প্ল্যাটফর্মে বিকেল ৩টায় সভাটি অনুষ্ঠিত হবে। ইজিএমে অংশগ্রহণের জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৬ সেপ্টেম্বর, ২০২৬।

বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার প্রয়োজনীয় অনুমোদন ও অনাপত্তি পাওয়ার পর এসব সিদ্ধান্ত কার্যকর হবে।

এদিকে চলতি ২০২৬ সালের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) সিটি ব্যাংকের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে ৭৫ শতাংশ। আলোচ্য ছয় মাসে ব্যাংকটির ইপিএস হয়েছে ৩ টাকা ১ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ৭২ পয়সা। আলোচিত সময়ে ব্যাংকটির নিট মুনাফা হয়েছে ৫২৭ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ৩০১ কোটি টাকা। ফলে নিট মুনাফা বেড়েছে ২২৭ কোটি টাকা বা ৭৫ শতাংশ।

অন্যদিকে, দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) ব্যাংকটির ইপিএস হয়েছে ১ টাকা ৬৩ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ১৯ পয়সা। এ হিসাবে দ্বিতীয় প্রান্তিকের ইপিএস বেড়েছে ৪৪ পয়সা বা ৩৭ শতাংশ। গত ৩০ জুন শেষে সিটি ব্যাংকের শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৭ টাকা ৬০ পয়সায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com