শিরোনাম
বিশ্ববাজারে লাগাতার কমছে তেলের দাম হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিল ইরান বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মার্কেন্টাইল ব্যাংকের অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর ক্রিকেটের উন্নয়নে ওয়ালটনের অব্যাহত সহযোগিতা প্রত্যাশা বিসিবি সভাপতি তামিম ইকবালের ডাচ্-বাংলা ব্যাংকের অনুমোদিত মূলধন বেড়েছে ঋণ জালিয়াতি ও সম্পদ অপব্যবহার ঠেকাতে ১০ হাজার মামলা করেছে সম্মিলিত ইসলামী ব্যাংক দরবৃদ্ধির শীর্ষে ফাইন ফুডস সিটি ব্যাংক পারপেচুয়াল বন্ডের অর্ধবার্ষিকের কুপন রেট ঘোষণা পরিচালনা পর্ষদের তালিকা প্রকাশ করলো নাভানা ফার্মা ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭

বীরগঞ্জে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ব্যাংকিং ক্যাম্পেইন’ বুথ উদ্বোধন

  • Update Time : Thursday, August 13, 2026

লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে ক্যাশলেস লেনদেন ব্যবস্থাকে আরও গতিশীল ও জনপ্রিয় করতে দিনাজপুরের বীরগঞ্জে ‘ক্যাশলেস ব্যাংকিং ক্যাম্পেইন’ বুথ উদ্বোধন করেছে পূবালী ব্যাংক পিএলসি’র বীরগঞ্জ শাখা।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর ১২টায় বীরগঞ্জ পৌর শহরের ঠাকুরগাঁও বাসস্ট্যান্ড মোড়ে এ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।

কর্মসূচির মাধ্যমে ডিজিটাল লেনদেনকে আরও সহজ, নিরাপদ ও আধুনিক করার পাশাপাশি গ্রাহকদের মধ্যে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়।

ক্যাম্পেইনের আওতায় গ্রাহকদের ডিজিটাল পেমেন্ট, কার্ড ব্যবহার এবং ‘বাংলা কিউআর’ সেবার বিভিন্ন সুবিধা সম্পর্কে সরাসরি ধারণা দেওয়া হয়। এ সময় ব্যাংকের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয় এবং আনুষ্ঠানিকভাবে ‘বাংলা কিউআর’ কোডের উদ্বোধন করা হয়।

পূবালী ব্যাংক পিএলসি’র বীরগঞ্জ শাখার ব্যবস্থাপক মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংক, রংপুরের পরিচালক মো. দেওয়ান সিরাজ।

বীরগঞ্জ শাখার সিনিয়র অফিসার মো. আবু সায়েমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রংপুর জোনের অঞ্চল প্রধান মো. আলতাফ হোসেন, বাংলাদেশ ব্যাংক রংপুরের যুগ্ম পরিচালক মো. সোহেল রানা, বীরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপংকর বর্মন, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম, রংপুর রিজিওনাল অফিসের জোনাল ইনচার্জ মো. হুমায়ুন কবিরসহ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

প্রধান অতিথির বক্তব্যে মো. দেওয়ান সিরাজ বলেন, ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থার বিস্তার দেশের আর্থিক খাতকে আরও স্বচ্ছ, গতিশীল ও জনবান্ধব করবে। নগদ লেনদেনের ওপর নির্ভরতা কমিয়ে নিরাপদ ও আধুনিক আর্থিক ব্যবস্থার দিকে এগিয়ে যাওয়াই সময়ের দাবি।

সভাপতির বক্তব্যে মো. রেজাউল করিম বলেন, ডিজিটাল লেনদেন শুধু সময় ও খরচ সাশ্রয় করে না, বরং একটি নিরাপদ ও আধুনিক আর্থিক পরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে পূবালী ব্যাংক আধুনিকব্যাংকিং সুবিধা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

ক্যাম্পেইন চলাকালে গ্রাহকদের ডিজিটাল লেনদেনের বিভিন্ন পদ্ধতি ব্যবহার, নিরাপত্তা এবং ‘বাংলা কিউআর’ সেবার সুবিধা সম্পর্কে অবহিত করা হয়

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com