শিরোনাম
মিউচুয়াল ফান্ডের প্রসারে লাইসেন্সধারী এজেন্ট চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে: বিএসইসি চেয়ারম্যান ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস নোয়াখালী ও কুমিল্লা অঞ্চল নিয়ে ডাচ্-বাংলা ব্যাংকের স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত লিন্ডেবিডির বোর্ড সভা ১৫ অক্টোবর বিশ্ববাজারে বাড়লো স্বর্ণের দাম টানা দুই প্রান্তিকে কমলো নতুন বিদেশি বিনিয়োগ, চাপে ব্যাংক খাত শাহ্জালাল ইসলামী ব্যাংক এবং তুরাগ অ্যাকটিভের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত দরপতনের শীর্ষে মিউচুয়াল ফান্ড বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে মারুবেনি করপোরেশনকে প্রধানমন্ত্রীর আহ্বান নাভানা ফার্মার বোর্ড সভা ১৫ অক্টোব

ইউনাইটেড ইন্স্যুরেন্সের শেয়ারে অস্বাভাবিক দরবৃদ্ধি, ডিএসইর সতর্কতা

  • Update Time : Sunday, August 9, 2026

শেয়ারবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড ইন্স্যুরেন্সের শেয়ারদর গত দুই মাসে ৬৩ শতাংশ বেড়েছে। এ অস্বাভাবিক দর বৃদ্ধির কারণ অনুসন্ধানে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পক্ষ থেকে কোম্পানিটির কাছে ব্যাখ্যা চাইলেও সন্তোষজনক জবাব পাওয়া যায়নি। ফলে বিনিয়োগকারীদের এই কোম্পানির শেয়ারে বিনিয়োগ করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বনে আহ্বান জানিয়েছেন ডিএসই।

স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা গেছে, গত ১ জুন ইউনাইটেড ইন্স্যুরেন্সের শেয়ারদর ছিল ৪১ টাকা ৫০ পয়সা। যা ৬ আগস্ট বেড়ে দাঁড়িয়েছে ৬৭ টাকা ৬০ পয়সায়। অর্থাৎ মাত্র দুই মাসে শেয়ারটির দাম বেড়েছে ২৬ টাকা ১০ পয়সা বা প্রায় ৬৩ শতাংশ।

ডিএসইর ব্যাখ্যার জবাবে কোম্পানিটি জানিয়েছে, শেয়ারদরের এ বৃদ্ধির পেছনে তাদের কাছে কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই। ফলে দর বৃদ্ধির নির্দিষ্ট কোনো কারণ কোম্পানির জানা নেই।

এদিকে কোম্পানিটির প্রকাশিত আর্থিক প্রতিবেদনে দেখা গেছে, চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ২০ শতাংশ বেড়েছে। আলোচ্য সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৯৯ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ৬৬ পয়সা।

দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৭৫ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ২১ পয়সা। ফলে এ প্রান্তিকে মুনাফা বেড়েছে প্রায় ৪৫ শতাংশ।

গত ৩০ জুন ২০২৬ পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৪ টাকা ৭৬ পয়সা।

বাজারসংশ্লিষ্টদের মতে, কোম্পানিটির মুনাফা বাড়লেও শেয়ারদরের বৃদ্ধির হার তার তুলনায় অনেক বেশি। তাই এ ধরনের শেয়ারে বিনিয়োগের আগে বিনিয়োগকারীদের কোম্পানির মৌলভিত্তি ও ঝুঁকি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com