পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ুর প্রভাব মোকাবিলা ও সবুজ বাংলাদেশ বিনির্মাণে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অগ্রাধিকার ভিত্তিক কর্মসূচির অংশ হিসেবে গৃহীত বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে পূবালী ব্যাংক পিএলসি বরগুনা শাখা, বরগুনা সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে ২৯ জুলাই ২০২৬ ইং তারিখ বরগুনা পানি উন্নয়ন বোর্ডের ক্রোক খালের পাড়ে মোট ১,৪০০ টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেছে।
উক্ত আয়োজনে বরগুনা জেলা প্রশাসক তাসলিমা আক্তার প্রধান অতিথি হিসেবে উক্ত কর্মসূচির শুভ উদ্বোধন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি বরিশাল অঞ্চলের উপমহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মুহাম্মদ মোশাহিদুল্লাহ, বরগুনা জেলা পরিষদের প্রশাসক মো: নজরুল ইসলাম মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, সহকারী পুলিশ সুপার তন্ময় বিশ্বাস, সিভিল সার্জন ডা: আবুল ফাত্তাহ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হান্নান প্রধান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো: মেহেদী হাসান খান, কৃষি উপপরিচালক রথীন্দ্রনাথ বিশ্বাস, বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শাহ আজীজ, বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো: হাফিজুর রহমান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জেলা প্রশাসক তাঁর বক্তব্যে পূবালী ব্যাংকের এরকম কার্যক্রমের ভূয়সী প্রশংসা করছেন এবং জেলা প্রশাসনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
পূবালী ব্যাংক পিএলসি বরিশাল অঞ্চল এর উপমহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মুহাম্মদ মোশাহিদুল্লাহ বরগুনা জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট সকল দপ্তরের আন্তরিক সহযোগিতার জন্য পূবালী ব্যাংকের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
এসময় পূবালী ব্যাংক পিএলসি বরগুনা শাখার ব্যবস্থাপক এমরান হোসেন সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা